মিয়ানমারের সঙ্গে ড্র করে এশিয়ান গেমস থেকে বিদায় বাংলাদেশের

মিয়ানমারের সঙ্গে ড্র করে এশিয়ান গেমস থেকে বিদায় বাংলাদেশের
বাংলাদেশ ও মিয়ানমার ম্যাচের একটি মুহূর্ত। ছবি: ভিডিও থেকে
Advertisement
Advertisement

এশিয়ান গেমসের গ্রুপপর্বের শেষ ম্যাচে মিয়ানমারের সঙ্গে গোলশূন্য ড্র করেছে বাংলাদেশ নারী ফুটবল দল।

সোমবার অনুষ্ঠিত এই ম্যাচের মাধ্যমে আসর থেকে বিদায় নিল লাল-সবুজ মেয়েরা। আসরে মাত্র এক পয়েন্ট সংগ্রহ করে বাংলাদেশ।

ফিফা র‌্যাঙ্কিংয়ে মিয়ানমারের অবস্থান ৫২। শক্তি-সার্মথ্যে তাদের চেয়ে অনেক পিছিয়ে বাংলার মেয়েরা। ঋতুপর্না-তহুরাদের অবস্থান ১০৭ নম্বরে। এদিক বিবেচনায় ড্র একেবারে খারাপ না। কিন্তু এশিয়ান গেমসে টিকে থাকা হলো না পিটার বাটলারের শিষ্যদের।

এর আগে আসরের প্রথম দুই ম্যাচ বাজেভাবে হেরে যায় বাংলার নারীরা। উত্তর কোরিয়া কাছে ১০-০ গোলে ও দক্ষিণ কোরিয়ার কাছে ৬-০ গোলের ব্যবধানে হার মানে বাংলাদেশ। এতে করে আসরে টিকে থাকতে হলে মিয়ানমারের ম্যাচটি হয়ে যায় বাঁচা-মরার লড়াই। কোয়ার্টার ফাইনালে উঠতে হলে বড় ব্যবধানে জিততে হত তাদের। কিন্তু বড় ব্যবধান তো পরের কথা, জয়টাই ছিনিয়ে আনতে পারেনি বাংলাদেশ।

বি গ্রুপে এক পয়েন্ট নিয়ে সবার নিচে থাকায় বিদায় নেয় বাংলাদেশ। এ গ্রুপের সবার ওপরে রয়েছে দক্ষিণ কোরিয়া। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থেকে দুই নম্বরে রয়েছে উত্তর কোরিয়। তবে গ্রুপে মিয়ানমারেরও পয়েন্ট এক।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad