এশিয়ান গেমস/ দক্ষিণ কোরিয়ার কাছে ৮-০ গোলে হারল বাংলাদেশ

দক্ষিণ কোরিয়ার কাছে ৮-০ গোলে হারল বাংলাদেশ
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

এশিয়ান গেমসে কঠিন সময় পার করছে বাংলাদেশের নারী হকি দল। বুধবার জাপানের গিফু প্রিফেকচারাল গ্রিন স্টেডিয়ামে পুল ‘এ’ ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ৮-০ গোলে হেরেছে তারা।

এশিয়ান গেমসে প্রথমবারের মতো খেলতে নেমে শুরু থেকেই দক্ষিণ কোরিয়ার আক্রমণ সামলাতে হিমশিম খায় বাংলাদেশ। একের পর এক আক্রমণে বাংলাদেশের রক্ষণকে চাপে রাখে কোরিয়ার খেলোয়াড়েরা। ম্যাচে আটটি গোল করে তারা।

এর আগে চীনের কাছে ১৩-০ গোলে বড় ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। এরপর মালয়েশিয়ার বিপক্ষে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে দলটি। তবে শেষ পর্যন্ত ৩-১ গোলে হারে।

তিন ম্যাচ শেষে বাংলাদেশের গোলসংখ্যা মাত্র একটি। বিপরীতে হজম করেছে ২৪ গোল। গোল ব্যবধান দাঁড়িয়েছে ১-২৪।

পুল ‘এ’তে বাংলাদেশের আরও দুটি ম্যাচ বাকি। প্রতিপক্ষ কাজাখস্তান ও চাইনিজ তাইপে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad