বিএনপি ক্ষমতায় গেলে আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে সব তুলে নেয়া হবে বলে ঘোষণা দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার বিকালে ঠাকুরগাঁও সদর উপজেলার শাপলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন। মির্জা ফখরুল বলেন, বিএনপি প্রতিশোধের রাজনীতি চায় না। আওয়ামী লীগের মত প্রতিপক্ষের বিরুদ্ধে মামলাও করতে চায় না। বরং বিএনপি ক্ষমতায় গেলে আওয়ামী লীগের বিরুদ্ধে সব মামলা তুলে নেওয়া হবে। লকডাউনের নামে আওয়ামী লীগকে আর পাগলামি না করারও আহবান জানান বিএনপির মহাসচিব। জামায়াতে ইসলামীসহ কয়েকটি দল জোরজবরদস্তি করে তাদের দাবি মানাতে চায় বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল। তিনি বলেন, দেশের সাধারণ মানুষ পিআর-গণভোট…
Author: টাইমস রিপোর্ট
জুলাই সনদ বাস্তবায়নের আগে গণভোটের আয়োজন করা না হলে জাতীয় সংসদ নির্বাচনও হতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। মঙ্গলবার রাজধানীর পল্টনে আয়োজিত আট দলের সমাবেশে তিনি এই হুঁশিয়ারি দেন। সংসদ নির্বাচনের আগে গণভোটসহ পাঁচ দফা দাবিতে আন্দোলনরত আট দল এই সমাবেশের আয়োজন করে। শফিকুর রহমান বলেন, ‘জামায়াতসহ আট দল ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচন চায়। কিন্তু তার আগে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। এজন্য সংসদ নির্বাচন অনুষ্ঠানের আগে গণভোটের কোনো বিকল্প নেই।’ দাবি আদায়ে আন্দোলনরত আটটি দল শিগগিরই কঠোর কর্মসূচি ঘোষণা করবে বলেও জানান তিনি। সমাবেশের সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর সৈয়দ রেজাউল করিম…
সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ আরো সাড়ে তিন মাসের জন্য বাড়ানো হয়েছে। মঙ্গলবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সশস্ত্র বাহিনীর এই ক্ষমতার মেয়াদ শেষ হবে আগামী বছর ২৮ ফেব্রুয়ারি। এর আগে ১১ সেপ্টেম্বরের এক প্রজ্ঞাপনে সমস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা ৬০ দিনের জন্য বাড়ানো হয়। প্রজ্ঞাপন অনুসারে সশস্ত্র বাহিনীর ক্যাপ্টেন ও সমমর্যাদার কর্মকর্তা থেকে শুরু করে উর্ধতন কর্মকর্তারা এই ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। কোস্টগার্ড ও বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) প্রেষণে থাকা সমপদমর্যাদার কর্মকর্তারাও বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করবেন। গত বছর আওয়ামী লীগ সরকার পতনের পর বেসামরিক প্রশাসনকে সহযোগিতার জন্য সারাদেশে সশস্ত্র বাহিনী মোতায়েন করা…
নিজের বাবা মির্জা রুহুল আমিনকে নিয়ে ‘মিথ্যাচারে’ ক্ষোভ প্রকাশ করে ফেসবুকে পোস্ট দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দীর্ঘদিন ধরেই মির্জা রুহুল আমিন মুক্তিযুদ্ধের সময় রাজাকার ছিলেন বলে প্রচার রয়েছে। বিগত আওয়ামী লীগ আমলে একজন প্রতিমন্ত্রী যুদ্ধাপরাধীদের তালিকায় মির্জা রুহুল আমিনের নাম ছিলো বলেও দাবি করেন। সোমবার নিজের ফেসবুক পোস্টে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই ‘মিথ্যাচারের’ জবাব দেন। তিনি জানান, মুক্তিযুদ্ধের সময় তার বাবা পরিবারের সবাইকে নিয়ে ভারতের ইসলামপুরে শরণার্থী শিবিরে কাটিয়েছেন। ডিসেম্বরের ৩ তারিখে ঠাকুরগাঁও মুক্ত হলে তিনি দেশে ফিরে আসেন। গত ৫৪ বছরে বাবার নামে কোথাও কোনও মামলা হয়নি বলেও জানান মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব বলেন, মূলত…
রাজধানী ঢাকা থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচন করার ঘোষণা দিয়েছেন স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তবে নির্বাচনে অংশ নিতে উপদেষ্টা পরিষদ থেকে কবে পদত্যাগ করবেন তা নিশ্চিত করে বলেননি। রোববার রাজধানীর ধানমন্ডির গ্রিন রোডে থানা নির্বাচন অফিসে গিয়ে ভোটার হয়েছেন আসিফ মাহমুদ। ধানমন্ডি নিয়ে গঠিত ঢাকা-১০ আসনে বিএনপি এখনো কাউকে মনোনয়ন দেয়নি। কোন দলে যোগ দেবেন কিনা জানতে চাইলে আসিফ মাহমুদ বলেন, ‘এখন পর্যন্ত পরিকল্পনা আছে স্বতন্ত্র নির্বাচন করার। তারপর দেখা যাক।’ আসন সমঝোতা নিয়ে বিএনপির সঙ্গে কোন আলোচনা হয়নি বলেও জানান তিনি। উপদেষ্টা পরিষদ থেকে কবে পদত্যাগ করবেন জানতে চাইলে তিনি বলেন, সেটা…
নারায়ণগঞ্জের সাবেক সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগ নেত্রী সেলিনা হায়াৎ আইভীকে পাঁচটি মামলায় জামিন দিয়েছে হাইকোর্ট। রোববার বিচারপতি এ এস এম আব্দুল মোবিন ও বিচারপতি সগীর হোসেনের হাইকোর্ট বেঞ্চ জামিনের এই আদেশ দেন। আইভীর বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে পোশাক শ্রমিক মিনারুল হত্যা মামলাসহ পাঁচটি মামলা রয়েছে। গতবছর ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর এই দলের বেশিরভাগ নেতা পালিয়ে যান। তবে আইভী নারায়ণগঞ্জ শহরের পশ্চিম দেওভোগে নিজের বাড়িতেই ছিলেন। চলতি বছর ৯ মে ভোরে তাকে বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরে একটি হত্যা মামলায় আদালতে হাজির করলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়। গত ২৭ মে আইভীকে মিনারুল হত্যা…
চাকরিতে দশম গ্রেডে বেতন-ভাতাসহ তিন দাবিতে ‘কলম বিসর্জন’ কর্মসূচির ঘোষণা দিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। শনিবার বিকাল সাড় তিনটায় শিক্ষকরা রাজধানীর শাহবাগে এই কর্মসূচি পালন করবেন। সকালে শহীদ মিনার থেকে এই কর্মসূচি ঘোষণা করেন বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি মো. শামছুদ্দিন মাসুদ। এর আগে ‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদে’র ব্যানারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের একাধিক সংগঠন রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি ঘোষণা দেয়। এই কর্মসূচি পালনে শুক্রবার রাত থেকে সারা দেশ থেকে আসা শিক্ষকরা কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হতে থাকেন । বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক খায়রুন নাহার লিপি টাইমস অব বাংলাদেশ’কে…
দুইদিনের সফরে আগামী শনিবার নিজের জেলা পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন। সেখানে তিনি মা-বাবার কবর জিয়ারত ও আত্মীয়স্বজনের সঙ্গে দেখা করবেন। রাষ্ট্রপতির প্রটোকল অফিসার আবুল কালাম মো. লুৎফর রহমান স্বাক্ষরিত এক সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার সকালে ঢাকা থেকে হেলিকপ্টারযোগে পাবনার উদ্দেশ্যে রওনা হবেন। সেখানে পৌঁছে জেলা সার্কিট হাউসে গার্ড অব অনার গ্রহণ করবেন। পরে আরিফপুর কবরস্থানে রাষ্ট্রপতি তার মা-বাবার কবর জিয়ারত করবেন। কবর জিয়ারতের পর পাবনা শহরের কালাচাঁদপাড়ার জুবলীট্যাঙ্ক এলাকার নিজ বাড়িতে যাবেন মোঃ সাহাবুদ্দিন। দুপুরের পর আত্মীয়-স্বজনদের সঙ্গে সময় কাটিয়ে রাতযাপনের জন্য সার্কিট হাউসে ফিরে আসবেন। সেখানে নিকটাত্মীয়রা তাঁর সঙ্গে দেখা করবেন। পরদিন রোববার সকালে আবার হেলিকপ্টারযোগে ঢাকায়…
জিজ্ঞাসাবাদের নামে হত্যাচেষ্টা, মারধর ও নির্যাতনের অভিযোগে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১০ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করেছেন এক আহত জুলাইযোদ্ধা। বৃহস্পতিবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসিবুজ্জামানের আদালতে মামলাটির আবেদন করেন জুলাইযোদ্ধা মো. জাহাঙ্গীর। মামলার আসামিরা হলেন, ফাউন্ডেশনের সিনিয়র ভেরিফিকেশন অফিসার ইফতেখার হোসেন, এক্সিকিউটিভ মেম্বার সাবরিনা আফরোজ শ্রাবন্তী, সাইদুর রহমান শাহিদ, সাগর, আফজালুর রহমান সায়েম, সোনিয়া আক্তার লুবনা, ফাতেমা আফরিন পায়েল, আলিফ, মেহেদী হাসান প্রিন্স ও জাহিদ । আদালত বাদির জবানবন্দি গ্রহণ করে মামলাটি শাহবাগ থানার ওসিকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। মামলার আবেদনে বলা হয়, ২০২৪ সালে ১৮ জুলাই আন্দোলনের সময় কাঁচপুর ব্রিজে পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীদের আক্রমণে ভিকটিম গুলিবিদ্ধ…
সেনাপ্রধান ও সিনিয়র নেতৃত্বের প্রতি সেনাসদস্যরা শততভাগ অনুগত বলে জানিয়েছে সেনাবাহিনী। বুধবার এক সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন সেনা সদর দপ্তর আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের জেনারেল অফিসার কমান্ডিং লেফটেন্যান্ট জেনারেল মো. মাইনুর রহমান। ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসে আয়োজিত এই সংবাদ সম্মেলনে তিনি বলেন, যেকোনো সময়ের তুলনায় এখন সেনাবাহিনী আরও ঐক্যবদ্ধ। সেনাবাহিনী আরও ঐক্যবদ্ধ, শৃঙ্খলাবদ্ধ এবং ভ্রাতৃত্ববোধে দৃঢ়। সামাজিক যোগাযোগমাধ্যমে সেনাবাহিনীকে ঘিরে প্রচারিত বিভিন্ন গুজব প্রসঙ্গে লেফটেন্যান্ট জেনারেল মো. মাইনুর রহমান বলেন, গত ১৫ মাস সেনাবাহিনী অত্যন্ত চ্যালেঞ্জিং পরিস্থিতিতে দায়িত্ব পালন করেছে। এ সময় কিছু স্বার্থান্বেষী চক্র সেনাবাহিনীর নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করার উদ্দেশ্যে মিথ্যা অপপ্রচার চালিয়েছে। তিনি বলেন, আমি আপনাদের নিশ্চিত করতে…

