Author: টাইমস রিপোর্ট

কক্সবাজারের টেকনাফ উপজেলায় রাস্তার পাশের খাল থেকে মোঃ ইউনুস নামে এক সাবেক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সাবরাং ইউনিয়ন ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ইউনুস ছিলেন টেকনাফ উপজেলা আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের আহ্বায়ক। বুধবার সকালে স্থানীয়রা উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী এইচ.কে আনোয়ার প্রজেক্ট সংলগ্ন প্রধান সড়কের একটি ব্রিজের নিচে খালে ইউনুসের মরদেহ ভাসতে দেখে। মরদেহের পরনে প্যান্ট থাকলেও গায়ে কোন পোশাক ছিল না। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়। পরিবারের লোকজন জানিয়েছেন, মঙ্গলবার রাত থেকে ইউনুসকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান উখিয়া-টেকনাফ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির…

Read More

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জমি নিয়ে বিরোধের জেরে  দু’দল গ্রামবাসীর সংঘর্ষে উভয় পক্ষের অর্ধশত মানুষ  আহত হয়েছে। বুধবার সকালে উপজেলার পাকশিমুল ইউনিয়নের ফতেপুর গ্রামে এ সংঘর্ষ হয়। এসময় উভয় পক্ষের বেশ কয়েকটি বাড়িঘর ভাংচুর ও লুটপাট করা হয়। স্থানীয় ইউপি চেয়ারম্যান পাশ্ববর্তী গ্রামের লোকজন নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার  ফতেপুর গ্রামের আপন  দুই ভাই সাত্তার ও এমদাদুলের মধ্যে  জমি নিয়ে বিরোধ ছিল। এই বিরোধকে কেন্দ্র করে বুধবার সকালে দুই ভাইয়ের পক্ষে বিভক্ত হয়ে দেশীয় অস্ত্র  নিয়ে  পুরো গ্রামবাসী সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায়  তিন ঘণ্টাব্যাপী সংঘর্ষে দাঙ্গাবাজরা  একাধিক বাড়িঘর ভাঙচুর লুটপাট করে। এসময়  পাকশিমুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ পাশের গ্রামের লোকজন এসে প্রাথমিকভাবে সংঘর্ষ নিয়ন্ত্রণ আনে। পরে পুলিশ…

Read More

জামায়াতে ইসলামী আগামী সংসদ নির্বাচনে কোন জোট গঠন করবে না বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। বুধবার সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান। ডা. শফিকুর রহমান জানান, জামায়াত কোনো জোট গঠনের সিদ্ধান্ত নেয়নি। জোট গঠন করবেও না। জামায়াত এককভাবে আগামী নির্বাচন করবে। সকল পক্ষের অংশগ্রহণে আগামী বছর ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে আশা করেন জামায়াতের আমির। তবে জানান, আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার কোনো সুযোগ নেই। নির্বাচন দেরি হলে নানা রকম অস্থিরতা তৈরি হবে বলেও সতর্ক করে দেন তিনি। সাম্প্রতিক বিদেশ সফর প্রসঙ্গে ডা. শফিক বলেন, জাতির কাছে প্রবাসীদের অনেক উচ্চাশা রয়েছে। তারা জাতি গঠনে…

Read More

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সংগীত শিক্ষক নিয়োগ প্রস্তাবনা বাতিল বিষয়ে ব্যাখ্যা দিয়েছে অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার রাতে দেয়া এই ব্যাখ্যায় বলা হয়, সারাদেশের প্রাথমিক বিদ্যালয়গুলোর মধ্যে ২৫০০ ক্লাস্টারে সমসংখ্যক শরীর চর্চা শিক্ষক ও সংগীত শিক্ষক নিয়োগ দেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছিল। সম্প্রতি সচিব কমিটির সুপারিশে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এ সিদ্ধান্ত থেকে সরে আসে। সচিব কমিটি মনে করে, প্রকল্পটির পরিকল্পনায় ত্রুটি ছিল। এত অল্প সংখ্যক শিক্ষক নিয়োগ প্রাথমিক শিক্ষা পর্যায়ে কার্যকর কোনো সুফল বয়ে আনবে না এবং এতে বৈষম্যের সৃষ্টি হবে। সারাদেশে ৬৫ হাজার ৫ শত ৬৯ টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এসব বিদ্যালয়ের অধিকাংশেই প্রস্তাবিত নিয়োগ বাস্তবায়ন করা সম্ভব না। ক্লাস্টার…

Read More

ঢাকা সিলেট মহাসড়কের হবিগঞ্জে দু’টি যাত্রীবাহী বাসেরমুখোমুখি সংঘর্ষে দুইজন মারা গেছেন। আহত হয়েছেন আরো অন্তত ৩০জন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। মঙ্গলবার দুপুরে শায়েস্তাগঞ্জ কদমতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে সিলেটগামী এনা পরিবহনের একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা রয়েল কোচের একটি যাত্রীবাহী বাসের  মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুইজন মারা যান। আহত হয়েছেন উভয় বাসের আরো অন্তত ৩০জন যাত্রী। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠান। এসময় ঢাকা সিলেট মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, আহতদের উদ্ধার ও…

Read More

ঝিনাইদহের মহেশপুরে মোটরসাইকেল ও আলমসাধুর মুখোমুখি সংঘর্ষে সজীব হোসেন (১৭) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার অনন্তপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত সজীব হোসেন উপজেলার লড়াইঘাট মাঠপাড়া গ্রামের সানোয়ার খানের ছেলে। তিনি পদ্মপুকুর ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে সজীব মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে কলেজে যাচ্ছিলেন। পথে অনন্তপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি আলমসাধুর গাড়ির সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সজীব গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Read More

জোটবদ্ধ নির্বাচনে প্রতীক বরাদ্দ নিয়ে বিএনপির আপত্তি আমলে নেয়নি নির্বাচন কমিশন। জোটভুক্ত  নিবন্ধিত রাজনৈতিক দলকে নিজ দলের প্রতীক নিয়েই নির্বাচন করতে হবে। এমন ধারা যুক্ত করে সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশ(আরপিও) বা নির্বাচনী আইনের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সোমবার নির্বাচন কমিশন এই গেজেট প্রকাশ করে। এরআগে নির্বাচন কমিশনের প্রস্তাব করা  আরপিও’র সংশোধনী অনুমোদন করে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। এর পরপরই বিএনপি এনিয়ে নির্বাচন কমিশনের কাছে আপত্তি জানায়। তবে উপদেষ্টা পরিষদে অনুমোদিত সংশোধনী বহাল রাখার দাবি জানায় জামায়াতে ইসলামী। একজন উপদেষ্টা সংশোধিত এই ধারাটি বাদ দিতে বিএনপির একজন নেতাকে আশ্বাস দিয়েছেন বলেও অভিযোগ করে জামায়াত। অবশেষে উপদেষ্টা পরিষদের অনুমোদন করা সংশোধিত আরপিওর…

Read More

প্রায় দুই হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানসহ ৩৪জনের বিরুদ্ধে মামলা দায়েরের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন(দুদক)। তাদের বিরুদ্ধে আলাদা পাঁচটি মামলার অনুমোদন দেয়া হয়। এসব মামলায় শেয়ার বাজারে কারসাজি করে এক হাজার ৯৩৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। সোমবার এক ব্রিফিং-এ এতথ্য জানিয়েছেন দুদক মহাপরিচালক আখতার হোসেন। তিনি জানান, শেয়ার বাজারে জালিয়াতি, বেক্সিমকো গ্রুপের সালমান এফ রহমান ও অন্যদের বিরুদ্ধে শেয়ার জালিয়াতি ও প্রভাব খাটিয়ে ব্যাংক থেকে ঋণ নিয়ে কয়েক হাজার কোটি টাকা আত্মসাত ও বিদেশে পাচারের অভিযোগ তদন্তে কমিটি গঠন হয়। এই কমিটির প্রাথমিক তদন্তে পিয়ারলেস গার্মেন্টস লিমিটেড, প্লাটিনাম গার্মেন্টস…

Read More