ব্রাহ্মণবাড়িয়ায় দু’দল গ্রামবাসীর সংঘর্ষ, আহত অর্ধশত

ব্রাহ্মণবাড়িয়ায় দু’দল গ্রামবাসীর সংঘর্ষ, আহত অর্ধশত
Advertisement
Advertisement

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জমি নিয়ে বিরোধের জেরে  দু’দল গ্রামবাসীর সংঘর্ষে উভয় পক্ষের অর্ধশত মানুষ  আহত হয়েছে। বুধবার সকালে উপজেলার পাকশিমুল ইউনিয়নের ফতেপুর গ্রামে এ সংঘর্ষ হয়। এসময় উভয় পক্ষের বেশ কয়েকটি বাড়িঘর ভাংচুর ও লুটপাট করা হয়। স্থানীয় ইউপি চেয়ারম্যান পাশ্ববর্তী গ্রামের লোকজন নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার  ফতেপুর গ্রামের আপন  দুই ভাই সাত্তার ও এমদাদুলের মধ্যে  জমি নিয়ে বিরোধ ছিল। এই বিরোধকে কেন্দ্র করে বুধবার সকালে দুই ভাইয়ের পক্ষে বিভক্ত হয়ে দেশীয় অস্ত্র  নিয়ে  পুরো গ্রামবাসী সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায়  তিন ঘণ্টাব্যাপী সংঘর্ষে দাঙ্গাবাজরা  একাধিক বাড়িঘর ভাঙচুর লুটপাট করে।

এসময়  পাকশিমুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ পাশের গ্রামের লোকজন এসে প্রাথমিকভাবে সংঘর্ষ নিয়ন্ত্রণ আনে। পরে পুলিশ এসে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয়  বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

এরআগে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও পুলিশ উভয় পক্ষের সাথে কথা বলে জমি নিয়ে বিরোধের  বিষয়টি আগামী শনিবার নিষ্পত্তি করার সিদ্ধান্ত নেয়া হয়েছিল। কিন্তু উভয় পক্ষ এই সিদ্ধান্ত উপেক্ষা করে বুধবার সকালে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad