কক্সবাজারের টেকনাফ উপজেলায় রাস্তার পাশের খাল থেকে মোঃ ইউনুস নামে এক সাবেক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সাবরাং ইউনিয়ন ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ইউনুস ছিলেন টেকনাফ উপজেলা আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের আহ্বায়ক।
বুধবার সকালে স্থানীয়রা উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী এইচ.কে আনোয়ার প্রজেক্ট সংলগ্ন প্রধান সড়কের একটি ব্রিজের নিচে খালে ইউনুসের মরদেহ ভাসতে দেখে। মরদেহের পরনে প্যান্ট থাকলেও গায়ে কোন পোশাক ছিল না। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়। পরিবারের লোকজন জানিয়েছেন, মঙ্গলবার রাত থেকে ইউনুসকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।
এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান উখিয়া-টেকনাফ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির সদ্য ঘোষিত মনোনয়নপ্রাপ্ত প্রার্থী শাহজাহান চৌধুরী।


