দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত দুইজন

দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত দুইজন
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

ঢাকা সিলেট মহাসড়কের হবিগঞ্জে দু’টি যাত্রীবাহী বাসেরমুখোমুখি সংঘর্ষে দুইজন মারা গেছেন। আহত হয়েছেন আরো অন্তত ৩০জন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। মঙ্গলবার দুপুরে শায়েস্তাগঞ্জ কদমতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহত ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে সিলেটগামী এনা পরিবহনের একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা রয়েল কোচের একটি যাত্রীবাহী বাসের  মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুইজন মারা যান। আহত হয়েছেন উভয় বাসের আরো অন্তত ৩০জন যাত্রী। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠান। এসময় ঢাকা সিলেট মহাসড়কে যানজটের সৃষ্টি হয়।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, আহতদের উদ্ধার ও দুর্ঘটনা কবলিত বাস দুটি সরানো হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। নিহতদের পরিচয় সনাক্তে কাজ চলছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad