পুলিশ প্রার্থীকে সুবিধা দিলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

পুলিশ প্রার্থীকে সুবিধা দিলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি: ভিডিও থেকে
Advertisement
Advertisement

আসন্ন জাতীয় নির্বাচন উপলক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনী পুরোপুরি প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার সচিবালয়ে অনুষ্ঠিত ‘আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর’ কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

পুলিশ যদি কোন নির্বাচনী প্রার্থীকে আলাদা সুবিধা দেয়, তাহলে কি ব্যবস্থা নেওয়া হবে?-এমন প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম বলেন, আগে শুধুমাত্র জিডি করে ফেলে রাখা হতো। কোন মামলা হতো না। এখন আর এমনটি হবে না। সম্পৃক্ততা পেলে সঙ্গে সঙ্গেই আইনের আওতায় ব্যবস্থা নেওয়া হবে।

শাহজালাল বিমানবন্দরে আগুনের ঘটনায় বেশকিছু অস্ত্র চুরি হওয়ার বিষয়ে তিনি বলেন, ‘ওই ঘটনায় কমিটি গঠন করা হয়েছে। এরই মধ্যে বিষয়টি তদন্তের জন্য চার-পাঁচটি দেশ থেকে বিশেষজ্ঞ আনতে চিঠি দেওয়া হয়েছে। দুই-একটা দেশ থেকে বিশেষজ্ঞ এসেছেন।’

‘তবে, ওখান থেকে আদৌ কোন অস্ত্র চুরি হয়েছে কিনা তা এখনও জানা যায়নি। যদি চুরির বিষয়টি জানা যায় তাহলে কার মাধ্যমে হয়েছে এবং কে ঘটনার সঙ্গে জড়িত তার বিষয়ে সঠিক ব্যবস্থা নেওয়া হবে’ বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

 

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad