ফখরুলের সঙ্গে মিশরের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ফখরুলের সঙ্গে মিশরের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
মিশরের রাষ্ট্রদূত ওমর মহি এলদিন আহমেদ ফাহমীর সাথে সৌজন্য সাক্ষাৎ করছেন বিএনপির প্রতিনিধি দল। ছবি: টাইমস
Advertisement
Advertisement

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত মিশরের রাষ্ট্রদূত ওমর মহি এলদিন আহমেদ ফাহমী। তার সঙ্গে ছিলেন দূতাবাসের ডেপুটি চিফ-ডিসিএম সোহেলা মাহরান।

মঙ্গলবার সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে তারা সৌজন্য সাক্ষাৎ করেন।

এ সময় বিএনপির প্রতিনিধি দলে ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।

সাক্ষাতে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় হয়েছে বলে জানিয়েছেন বিএনপির নেতারা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad