সাগরে ফের লঘুচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কতা

সাগরে ফের লঘুচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কতা
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

বঙ্গোপসাগরে আবার একটি লঘুচাপ তৈরি হয়েছে। আবহাওয়া আধিদপ্তর জানিয়েছে, লঘুচাপের কারণে দেশের দুটি সমুদ্রবন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

মঙ্গলবার সকালে আবহাওয়া অধিদপ্তরের এক বিশেষ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়।

সেখানে বলা হয়েছে, লঘুচাপটি পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও মিয়ানমারের উপকূলের কাছে বিরাজ করছে। এ লঘুচাপ বাংলাদেশ–মিয়ানমার উপকূলের দিকে আসতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মোহাম্মদ হাফিজুর রহমানের স্বাক্ষরিত এই সতর্কবার্তায় জানানো হয়, এর প্রভাবে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে।

এর কারণে চট্টগ্রাম, কক্সবাজার, উত্তর-পূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকার ওপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলেও জানানো হয়।

আরও পড়ুন

লঘুচাপের গতিপথ চট্টগ্রাম উপকূলের দিকে থাকায় চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

একই সঙ্গে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

এদিকে দেশের তিন বিভাগে বুধবার বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এর আগে, গত ২৮ অক্টোবর ঘূর্ণিঝড় মোন্থা আঘাত হানে ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলে। এর প্রভাবে বাংলাদেশের, বিশেষ করে উত্তরাঞ্চলে ব্যাপক বৃষ্টি হয়।

এর মধ্যে পঞ্চগড়ের তেঁতুলিয়া, সিরাজগঞ্জের তাড়াশ, রাজশাহী অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ ছিল অনেক বেশি। এতে ফসলের ক্ষতিও হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad