পাকিস্তানে পুলিশ চৌকিতে জঙ্গি হামলায় ১১ সদস্য নিহত

পাকিস্তানে পুলিশ চৌকিতে জঙ্গি হামলায় ১১ সদস্য নিহত
পাকিস্তানে জঙ্গি হামিলায় ১১ জন পুলিশ সদস্য নিহত হন। ছবি: এপির ভিডিও থেকে
Advertisement
Advertisement

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের খাইবার পাখতুনখোয়া প্রদেশে একটি পুলিশ চৌকিতে জঙ্গি হামলায় ১১ পুলিশ সদস্য নিহত হয়েছেন। পাল্টা অভিযানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে প্রায় এক ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধে ১৫ হামলাকারীও নিহত হয়েছে।

বৃহস্পতিবার ভোরে পুলিশ ও সরকারি কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।

বার্তা সংস্থা এপির খবরে জানা যায়, আফগানিস্তান সীমান্তঘেঁষা খাইবার পাখতুনখোয়ার হাঙ্গু জেলার খাজিনা পুলিশ চৌকিতে ভারী অস্ত্র নিয়ে হামলা চালায় জঙ্গিরা। হামলার পর নিরাপত্তা বাহিনীর সঙ্গে তীব্র গোলাগুলি শুরু হয়, যা প্রায় এক ঘণ্টা ধরে চলে।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো সংগঠন দায় স্বীকার করেনি। তবে সাম্প্রতিক সময়ে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর ওপর ধারাবাহিক হামলার কারণে সন্দেহের তীর পড়েছে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-এর দিকে।

আরও পড়ুন

প্রাদেশিক পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, ঘটনাস্থলে অতিরিক্ত বাহিনী নিয়ে পৌঁছানোর সময় জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা দিয়ার খান নিহত হন। হামলায় দুই ডজনেরও বেশি পুলিশ সদস্য আহত হয়েছেন।

পুলিশ জানায়, জঙ্গিরা ভারী অস্ত্র ব্যবহার করে পুলিশ চৌকিতে হামলা চালায়। পরে ঘটনাস্থলে পাঠানো অতিরিক্ত বাহিনীর ওপরও পথে হামলা হয়। এতে একটি সাঁজোয়া যান ক্ষতিগ্রস্ত হলেও পুলিশ পাল্টা প্রতিরোধ গড়ে তোলে।

সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানে জঙ্গি হামলা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এসব হামলার জন্য দেশটির কর্তৃপক্ষ প্রায়ই টিটিপিকে দায়ী করে। পাকিস্তানের অভিযোগ, আফগানিস্তানে ক্ষমতাসীন তালেবান সরকার টিটিপি জঙ্গিদের আশ্রয় দিচ্ছে। তবে কাবুল এই অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad