জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১০ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১০ কর্মকর্তার বিরুদ্ধে মামলা
Advertisement
Advertisement

জিজ্ঞাসাবাদের নামে হত্যাচেষ্টা, মারধর ও নির্যাতনের অভিযোগে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১০ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করেছেন এক আহত জুলাইযোদ্ধা।

বৃহস্পতিবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসিবুজ্জামানের আদালতে মামলাটির আবেদন করেন জুলাইযোদ্ধা মো. জাহাঙ্গীর।

মামলার আসামিরা হলেন, ফাউন্ডেশনের সিনিয়র ভেরিফিকেশন অফিসার ইফতেখার হোসেন, এক্সিকিউটিভ মেম্বার সাবরিনা আফরোজ শ্রাবন্তী, সাইদুর রহমান শাহিদ, সাগর, আফজালুর রহমান সায়েম, সোনিয়া আক্তার লুবনা, ফাতেমা আফরিন পায়েল, আলিফ, মেহেদী হাসান প্রিন্স ও জাহিদ ।

আদালত বাদির জবানবন্দি গ্রহণ করে মামলাটি শাহবাগ থানার ওসিকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

মামলার আবেদনে বলা হয়, ২০২৪ সালে ১৮ জুলাই আন্দোলনের সময় কাঁচপুর ব্রিজে পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীদের আক্রমণে ভিকটিম গুলিবিদ্ধ হন। গত ২৭ মে তিনি অনুদানের জন্য জুলাই স্মৃতি ফাউন্ডেশনে গিয়ে আসামী কর্মকর্তাদের সঙ্গে দেখা করেন। তিনি অনুদান পাওয়ার জন্য কিছু দালিলিক প্রমাণ দাখিল করেন। পরে আসামী কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদের নামে একটি অন্ধকার কক্ষে নিয়ে যান। সেখানে এক পর্যায়ে তাকে ভুয়া জুলাইযোদ্ধা আখ্যা দিয়ে এলাপাতারি মারধর করেন। পরে আসামিরা জোর করে মামলার বাদির ডান হাতে একটি ইনজেকশন পুশ করে রাস্তায় অচেতন অবস্থা ফেলে দেয়। পরবর্তীতে মামলার বাদি অসুস্থ অবস্থায় উন্নত চিকিৎসা গ্রহণ করে মামলাটি দায়ের করেন।

উল্লেখ্য, গত ১৪ অক্টোবর জিজ্ঞাসাবাদের নামে জুলাই ফাউন্ডেশনে স্ত্রীসহ আরেক আহত জুলাইযোদ্ধা বুলবুল শিকদারকে মারধরের অভিযোগে ফাউন্ডেশনের ১৩ কর্মকর্তা ও কর্মচারীর বিরুদ্ধে প্রথম মামলা দায়ের করা হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad