সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ আরো সাড়ে তিন মাসের জন্য বাড়ানো হয়েছে।
মঙ্গলবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সশস্ত্র বাহিনীর এই ক্ষমতার মেয়াদ শেষ হবে আগামী বছর ২৮ ফেব্রুয়ারি। এর আগে ১১ সেপ্টেম্বরের এক প্রজ্ঞাপনে সমস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা ৬০ দিনের জন্য বাড়ানো হয়।
প্রজ্ঞাপন অনুসারে সশস্ত্র বাহিনীর ক্যাপ্টেন ও সমমর্যাদার কর্মকর্তা থেকে শুরু করে উর্ধতন কর্মকর্তারা এই ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। কোস্টগার্ড ও বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) প্রেষণে থাকা সমপদমর্যাদার কর্মকর্তারাও বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করবেন।
গত বছর আওয়ামী লীগ সরকার পতনের পর বেসামরিক প্রশাসনকে সহযোগিতার জন্য সারাদেশে সশস্ত্র বাহিনী মোতায়েন করা হয়। পরে সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয় সরকার।


