ঝালকাঠির রাজাপুরে খালে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

ঝালকাঠির রাজাপুরে খালে ডুবে স্কুলছাত্রের মৃত্যু
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

ঝালকাঠির রাজাপুরে খালে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মো. ফাহিম হাওলাদার (১৪) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

বুধবার সকালে উপজেলার গালুয়া ইউনিয়নের নিজ গালুয়া এলাকার একটি খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ফাহিম গালুয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সৌদি প্রবাসী মো. সোহাগ হাওলাদারের ছেলে। সে ৪৬ নম্বর নিজ গালুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। স্বজনরা জানান, ফাহিম মৃগীরোগী ছিল।

পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকালে স্কুল থেকে বাড়ি ফিরে মাকে ভাত খাওয়ার কথা বলে বাড়ির সামনের খালে গোসল করতে যায় ফাহিম। দীর্ঘ সময় পার হলেও বাড়িতে না ফেরায় তার মা ও প্রতিবেশীরা তাকে খুঁজতে বের হন। পরে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরের খালের ঘাটে তার জুতা ও কাপড় পড়ে থাকতে দেখা যায়।

আরও পড়ুন

স্থানীয়রা জাল দিয়ে খালে খোঁজাখুঁজি করেও তাকে উদ্ধার করতে পারেননি। পরে রাতে রাজাপুর ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে ফাহিমের দাদা আবদুল মান্নান হাওলাদার (৭৫) জাল দিয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে সকাল ৮টার দিকে তার মরদেহ উদ্ধার করেন।

খবর পেয়ে রাজাপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই ফাহিমের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad