প্যারোলে মুক্তি পাচ্ছেন সাবেক শিক্ষামন্ত্রী দিপু মনি

প্যারোলে মুক্তি পাচ্ছেন সাবেক শিক্ষামন্ত্রী দিপু মনি
দীপু মনি। ফাইল ফটো
Advertisement
Advertisement

স্বামীর মৃত্যুতে সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনিকে প্যারোলে ১২ ঘণ্টার জন্য মুক্তি দেওয়া হয়েছে। সাবেক মন্ত্রীর মেয়ে তানি দিপাবলি নেওয়াজের আবেদনে মুন্সিগঞ্জ কারাগার থেকে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ স্থায়ী মুক্তির অনুমোদন দিয়েছেন জেলা প্রশাসক।

এদিকে বাবার মরদেহ ঢাকায় রেখে মায়ের মুক্তির জন্য বুধবার সকাল থেকেই মুন্সিগঞ্জের আদালত পাড়া, জেলা প্রশাসক কার্যলয় ও জেলা কারাগারে দৌড়াদৌড়ি করছেন দিপাবলি। জানা গেছে, দীপু মনির প্যারোলে মুক্তি মিললেই তার স্বামীর মরদেহ দাফন করা হবে।

দীপুমনির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, এর আগে বুধবার দুপুর ১২টার দিকে তানি দিপাবলি নেওয়াজ মায়ের সঙ্গে দেখা করতে কারাগারে যান। কারাগার থেকে বেরিয়ে প্যারোলে মুক্তির আবেদন নিয়ে দুপুর পৌনে ২টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে যান। অতিরিক্ত জেলা প্রশাসক রেজাউল করিমের কাছে আবেদন জমা দিলে ১২ ঘণ্টার জন্য দিপু মনিকে প্যারোল দেওয়া হয়।

জানা গেছে, দীপু মনির চার দিনের প্যারোলে মুক্তি চাওয়া হয়েছে। বর্তমানে মুন্সিগঞ্জ জেলা কারাগারে রয়েছেন সাবেক এই মন্ত্রী।

এর আগে, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দীপু মনির স্বামী ও সুপ্রিম কোর্টের আইনজীবী তৌফিক নেওয়াজের মৃত্যু হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad