ঢাকায় নির্বাচন করবেন উপদেষ্টা আসিফ মাহমুদ

ঢাকায় নির্বাচন করবেন উপদেষ্টা আসিফ মাহমুদ
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

রাজধানী ঢাকা থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচন করার ঘোষণা দিয়েছেন স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তবে নির্বাচনে অংশ নিতে উপদেষ্টা পরিষদ থেকে কবে পদত্যাগ করবেন তা নিশ্চিত করে বলেননি।

রোববার রাজধানীর ধানমন্ডির গ্রিন রোডে থানা নির্বাচন অফিসে গিয়ে ভোটার হয়েছেন আসিফ মাহমুদ।

ধানমন্ডি নিয়ে গঠিত ঢাকা-১০ আসনে বিএনপি এখনো কাউকে মনোনয়ন দেয়নি। কোন দলে যোগ দেবেন কিনা জানতে চাইলে আসিফ মাহমুদ বলেন, ‘এখন পর্যন্ত পরিকল্পনা আছে স্বতন্ত্র নির্বাচন করার। তারপর দেখা যাক।’ আসন সমঝোতা নিয়ে বিএনপির সঙ্গে কোন আলোচনা হয়নি বলেও জানান তিনি।  উপদেষ্টা পরিষদ থেকে কবে পদত্যাগ করবেন জানতে চাইলে তিনি বলেন, সেটা সরকারের উচ্চপর্যায়ের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।

উপদেষ্টা আসিফ মাহমুদ আগে কুমিল্লা-৩ আসনের মুরাদনগর উপজেলায় ভোটার ছিলেন। সেখানেই তিনি নির্বাচন করবেন বলে গুঞ্জন ছিলো। তবে সেই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও চারবারের সংসদ সদস্য সাবেক প্রতিমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। শক্তিশালী প্রার্থীর বিরুদ্ধে সম্ভাব্য প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে ঢাকায় চলে এসেছেন আসিফ মাহমুদ।

নির্বাচনের জন্য সংশ্লিষ্ট আসনের ভোটার হওয়া বাধ্যতামূলক না হলেও নির্বাচন কমিশনের নির্ধারিত সময়ে তিনি ভোটার তালিকায় তার নাম ধানমিন্ডতে স্থানান্তর করেছেন।

এপ্রসঙ্গে আসিফ মাহমুদ সাংবাদিকদের বলেন, তিনি ভোটার হওয়ার পর ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচন হয়েছে। এদুটি নির্বাচনে তিনি ভোট দিতে পারেননি। এবার ঢাকায় নির্বাচন করার সুবাদে ভোটের দিন ঢাকায় থাকতে হবে। তাই ভোট দেওয়ার জন্য ঢাকায় ভোটার হয়েছেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad