লাইফস্টাইলের নতুন চাহিদায় বাজারে এল ইনোভার

লাইফস্টাইলের নতুন চাহিদায় বাজারে এল ইনোভার
শনিবার ঢাকার একটি কনভেনশন সেন্টারে আয়োজনে ইনোভার ব্র্যান্ডের লঞ্চিং। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

সময়ের সঙ্গে বদলে যাচ্ছে জীবনযাত্রা এবং দৈনন্দিন প্রয়োজন। সেই পরিবর্তিত চাহিদা পূরণে নির্ভরযোগ্য, আধুনিক ও স্মার্ট পণ্য নিয়ে যাত্রা শুরু করল আকিজ রিসোর্স-এর ফ্ল্যাগশিপ ব্র্যান্ড ইনোভার।

শনিবার ঢাকার একটি কনভেনশন সেন্টারে আয়োজনে ইনোভার ব্র্যান্ডের লঞ্চিং অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ইলেকট্রিক্যাল, হোম অ্যাপ্লায়েন্স, ওয়াটার পাম্প ও টুলস—সব ক্যাটাগরিতে আধুনিক প্রযুক্তি সমন্বিত স্মার্ট পণ্য নিয়ে বাজারে এসেছে ইনোভার, যা ঘরোয়া ও বাইরের নানা কাজ আরও সহজ করে দেবে। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে আকিজ রিসোর্স ব্যবস্থাপনা পরিচালক শেখ জসিম উদ্দিন বলেন, আকিজ রিসোর্স শুধু একটি করপোরেট প্রতিষ্ঠান নয়, মানুষের জীবনকে এগিয়ে নেওয়াই আমাদের লক্ষ্য। সময়ের সঙ্গে তাল মিলিয়ে আমরা মানুষের জীবনকে আরও ডিজিটাল ও স্মার্ট করার সমাধান দিতে চাই। ইনোভার বিশ্বাস করে প্রতিটি মানুষের জীবনে নতুন সম্ভাবনা আছে, আর সেই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে পাশে থাকবে ইনোভার।

আকিজ লাইট ইঞ্জিনিয়ারিং লিমিটেডের চিফ এক্সিকিউটিভ অফিসার মাসুদ আল আমিন রাজীব বলেন, ‘মানুষ প্রতিদিন নতুন নতুন চ্যালেঞ্জের সম্মুখীন হয়। ইনোভার সেই চ্যালেঞ্জ মোকাবিলাকে সহজ করতে চায়। তাই প্রতিটি পণ্যে সর্বোচ্চ মান নিশ্চিত করা হয়েছে। আমরা বিশ্বাস করি, ভোক্তারা দৈনন্দিন জীবনে আস্থার সঙ্গে ইনোভার ব্যবহার করবেন।’

আরও পড়ুন

লঞ্চ ইভেন্টের মূল আকর্ষণ ছিল এলইডি ড্রোন ড্যান্স শো, ইন্টারঅ্যাকটিভ এলইডি পারফরম্যান্স ও স্যান্ড আর্ট স্টোরি, যেখানে শিল্পকর্মের মাধ্যমে আকিজ গ্রুপের প্রতিষ্ঠাতা শেখ আকিজ উদ্দিনের সাফল্যের গল্প তুলে ধরা হয়।

এ ছাড়া, ইনোভার থিম সং পরিবেশন করেন সংগীতশিল্পী মাশা, ও লাইভ মিউজিক পারফর্ম করেন আনিকা ও সাব্বির। পুরো আয়োজন ছিল প্রযুক্তিনির্ভর। রেজিস্ট্রেশন, অতিথি ব্যবস্থাপনা, র‌্যাফেল ড্র ও উপহার বিতরণ—সবকিছু পরিচালিত হয় অনলাইন ভিত্তিক পদ্ধতিতে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আকিজ রিসোর্স ব্যবস্থাপনা পরিচালক শেখ জসিম উদ্দিন, চেয়ারম্যান ফারিয়া হোসাইন, সিবিডিও মোহাম্মদ তৌফিক হাসান, আকিজ লাইট ইঞ্জিনিয়ারিং লিমিটেড চিফ এক্সিকিউটিভ অফিসার মাসুদ আল আমিন রাজীব, হেড অব মার্কেটিং মো. সাজ্জাদুল ইসলাম, ডেপুটি চিফ অপারেটিং অফিসার সোহানুর রহমান সোহান, হেড অব অপারেশন মোহাম্মদ তৌহিদুল ইসলাম ফয়সাল, ক্লাস্টার চিফ ফাইন্যান্সিয়াল অফিসার কাজী মোত্তাকিন হোসেনসহ আকিজ গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad