নারায়ণগঞ্জের সাবেক সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগ নেত্রী সেলিনা হায়াৎ আইভীকে পাঁচটি মামলায় জামিন দিয়েছে হাইকোর্ট। রোববার বিচারপতি এ এস এম আব্দুল মোবিন ও বিচারপতি সগীর হোসেনের হাইকোর্ট বেঞ্চ জামিনের এই আদেশ দেন। আইভীর বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে পোশাক শ্রমিক মিনারুল হত্যা মামলাসহ পাঁচটি মামলা রয়েছে। গতবছর ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর এই দলের বেশিরভাগ নেতা পালিয়ে যান। তবে আইভী নারায়ণগঞ্জ শহরের পশ্চিম দেওভোগে নিজের বাড়িতেই ছিলেন। চলতি বছর ৯ মে ভোরে তাকে বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরে একটি হত্যা মামলায় আদালতে হাজির করলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়। গত ২৭ মে আইভীকে মিনারুল হত্যা…
Author: টাইমস রিপোর্ট
চাকরিতে দশম গ্রেডে বেতন-ভাতাসহ তিন দাবিতে ‘কলম বিসর্জন’ কর্মসূচির ঘোষণা দিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। শনিবার বিকাল সাড় তিনটায় শিক্ষকরা রাজধানীর শাহবাগে এই কর্মসূচি পালন করবেন। সকালে শহীদ মিনার থেকে এই কর্মসূচি ঘোষণা করেন বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি মো. শামছুদ্দিন মাসুদ। এর আগে ‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদে’র ব্যানারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের একাধিক সংগঠন রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি ঘোষণা দেয়। এই কর্মসূচি পালনে শুক্রবার রাত থেকে সারা দেশ থেকে আসা শিক্ষকরা কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হতে থাকেন । বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক খায়রুন নাহার লিপি টাইমস অব বাংলাদেশ’কে…
দুইদিনের সফরে আগামী শনিবার নিজের জেলা পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন। সেখানে তিনি মা-বাবার কবর জিয়ারত ও আত্মীয়স্বজনের সঙ্গে দেখা করবেন। রাষ্ট্রপতির প্রটোকল অফিসার আবুল কালাম মো. লুৎফর রহমান স্বাক্ষরিত এক সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার সকালে ঢাকা থেকে হেলিকপ্টারযোগে পাবনার উদ্দেশ্যে রওনা হবেন। সেখানে পৌঁছে জেলা সার্কিট হাউসে গার্ড অব অনার গ্রহণ করবেন। পরে আরিফপুর কবরস্থানে রাষ্ট্রপতি তার মা-বাবার কবর জিয়ারত করবেন। কবর জিয়ারতের পর পাবনা শহরের কালাচাঁদপাড়ার জুবলীট্যাঙ্ক এলাকার নিজ বাড়িতে যাবেন মোঃ সাহাবুদ্দিন। দুপুরের পর আত্মীয়-স্বজনদের সঙ্গে সময় কাটিয়ে রাতযাপনের জন্য সার্কিট হাউসে ফিরে আসবেন। সেখানে নিকটাত্মীয়রা তাঁর সঙ্গে দেখা করবেন। পরদিন রোববার সকালে আবার হেলিকপ্টারযোগে ঢাকায়…
জিজ্ঞাসাবাদের নামে হত্যাচেষ্টা, মারধর ও নির্যাতনের অভিযোগে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১০ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করেছেন এক আহত জুলাইযোদ্ধা। বৃহস্পতিবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসিবুজ্জামানের আদালতে মামলাটির আবেদন করেন জুলাইযোদ্ধা মো. জাহাঙ্গীর। মামলার আসামিরা হলেন, ফাউন্ডেশনের সিনিয়র ভেরিফিকেশন অফিসার ইফতেখার হোসেন, এক্সিকিউটিভ মেম্বার সাবরিনা আফরোজ শ্রাবন্তী, সাইদুর রহমান শাহিদ, সাগর, আফজালুর রহমান সায়েম, সোনিয়া আক্তার লুবনা, ফাতেমা আফরিন পায়েল, আলিফ, মেহেদী হাসান প্রিন্স ও জাহিদ । আদালত বাদির জবানবন্দি গ্রহণ করে মামলাটি শাহবাগ থানার ওসিকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। মামলার আবেদনে বলা হয়, ২০২৪ সালে ১৮ জুলাই আন্দোলনের সময় কাঁচপুর ব্রিজে পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীদের আক্রমণে ভিকটিম গুলিবিদ্ধ…
সেনাপ্রধান ও সিনিয়র নেতৃত্বের প্রতি সেনাসদস্যরা শততভাগ অনুগত বলে জানিয়েছে সেনাবাহিনী। বুধবার এক সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন সেনা সদর দপ্তর আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের জেনারেল অফিসার কমান্ডিং লেফটেন্যান্ট জেনারেল মো. মাইনুর রহমান। ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসে আয়োজিত এই সংবাদ সম্মেলনে তিনি বলেন, যেকোনো সময়ের তুলনায় এখন সেনাবাহিনী আরও ঐক্যবদ্ধ। সেনাবাহিনী আরও ঐক্যবদ্ধ, শৃঙ্খলাবদ্ধ এবং ভ্রাতৃত্ববোধে দৃঢ়। সামাজিক যোগাযোগমাধ্যমে সেনাবাহিনীকে ঘিরে প্রচারিত বিভিন্ন গুজব প্রসঙ্গে লেফটেন্যান্ট জেনারেল মো. মাইনুর রহমান বলেন, গত ১৫ মাস সেনাবাহিনী অত্যন্ত চ্যালেঞ্জিং পরিস্থিতিতে দায়িত্ব পালন করেছে। এ সময় কিছু স্বার্থান্বেষী চক্র সেনাবাহিনীর নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করার উদ্দেশ্যে মিথ্যা অপপ্রচার চালিয়েছে। তিনি বলেন, আমি আপনাদের নিশ্চিত করতে…
কক্সবাজারের টেকনাফ উপজেলায় রাস্তার পাশের খাল থেকে মোঃ ইউনুস নামে এক সাবেক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সাবরাং ইউনিয়ন ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ইউনুস ছিলেন টেকনাফ উপজেলা আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের আহ্বায়ক। বুধবার সকালে স্থানীয়রা উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী এইচ.কে আনোয়ার প্রজেক্ট সংলগ্ন প্রধান সড়কের একটি ব্রিজের নিচে খালে ইউনুসের মরদেহ ভাসতে দেখে। মরদেহের পরনে প্যান্ট থাকলেও গায়ে কোন পোশাক ছিল না। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়। পরিবারের লোকজন জানিয়েছেন, মঙ্গলবার রাত থেকে ইউনুসকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান উখিয়া-টেকনাফ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির…
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জমি নিয়ে বিরোধের জেরে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে উভয় পক্ষের অর্ধশত মানুষ আহত হয়েছে। বুধবার সকালে উপজেলার পাকশিমুল ইউনিয়নের ফতেপুর গ্রামে এ সংঘর্ষ হয়। এসময় উভয় পক্ষের বেশ কয়েকটি বাড়িঘর ভাংচুর ও লুটপাট করা হয়। স্থানীয় ইউপি চেয়ারম্যান পাশ্ববর্তী গ্রামের লোকজন নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার ফতেপুর গ্রামের আপন দুই ভাই সাত্তার ও এমদাদুলের মধ্যে জমি নিয়ে বিরোধ ছিল। এই বিরোধকে কেন্দ্র করে বুধবার সকালে দুই ভাইয়ের পক্ষে বিভক্ত হয়ে দেশীয় অস্ত্র নিয়ে পুরো গ্রামবাসী সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় তিন ঘণ্টাব্যাপী সংঘর্ষে দাঙ্গাবাজরা একাধিক বাড়িঘর ভাঙচুর লুটপাট করে। এসময় পাকশিমুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ পাশের গ্রামের লোকজন এসে প্রাথমিকভাবে সংঘর্ষ নিয়ন্ত্রণ আনে। পরে পুলিশ…
জামায়াতে ইসলামী আগামী সংসদ নির্বাচনে কোন জোট গঠন করবে না বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। বুধবার সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান। ডা. শফিকুর রহমান জানান, জামায়াত কোনো জোট গঠনের সিদ্ধান্ত নেয়নি। জোট গঠন করবেও না। জামায়াত এককভাবে আগামী নির্বাচন করবে। সকল পক্ষের অংশগ্রহণে আগামী বছর ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে আশা করেন জামায়াতের আমির। তবে জানান, আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার কোনো সুযোগ নেই। নির্বাচন দেরি হলে নানা রকম অস্থিরতা তৈরি হবে বলেও সতর্ক করে দেন তিনি। সাম্প্রতিক বিদেশ সফর প্রসঙ্গে ডা. শফিক বলেন, জাতির কাছে প্রবাসীদের অনেক উচ্চাশা রয়েছে। তারা জাতি গঠনে…
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সংগীত শিক্ষক নিয়োগ প্রস্তাবনা বাতিল বিষয়ে ব্যাখ্যা দিয়েছে অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার রাতে দেয়া এই ব্যাখ্যায় বলা হয়, সারাদেশের প্রাথমিক বিদ্যালয়গুলোর মধ্যে ২৫০০ ক্লাস্টারে সমসংখ্যক শরীর চর্চা শিক্ষক ও সংগীত শিক্ষক নিয়োগ দেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছিল। সম্প্রতি সচিব কমিটির সুপারিশে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এ সিদ্ধান্ত থেকে সরে আসে। সচিব কমিটি মনে করে, প্রকল্পটির পরিকল্পনায় ত্রুটি ছিল। এত অল্প সংখ্যক শিক্ষক নিয়োগ প্রাথমিক শিক্ষা পর্যায়ে কার্যকর কোনো সুফল বয়ে আনবে না এবং এতে বৈষম্যের সৃষ্টি হবে। সারাদেশে ৬৫ হাজার ৫ শত ৬৯ টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এসব বিদ্যালয়ের অধিকাংশেই প্রস্তাবিত নিয়োগ বাস্তবায়ন করা সম্ভব না। ক্লাস্টার…
ঢাকা সিলেট মহাসড়কের হবিগঞ্জে দু’টি যাত্রীবাহী বাসেরমুখোমুখি সংঘর্ষে দুইজন মারা গেছেন। আহত হয়েছেন আরো অন্তত ৩০জন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। মঙ্গলবার দুপুরে শায়েস্তাগঞ্জ কদমতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে সিলেটগামী এনা পরিবহনের একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা রয়েল কোচের একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুইজন মারা যান। আহত হয়েছেন উভয় বাসের আরো অন্তত ৩০জন যাত্রী। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠান। এসময় ঢাকা সিলেট মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, আহতদের উদ্ধার ও…

