পাকুন্দিয়ায় বাসের চাপায় অটোরিকশার চালকসহ নিহত ২

পাকুন্দিয়ায় বাসের চাপায় অটোরিকশার চালকসহ নিহত ২
Advertisement
Advertisement

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় অনন্যা পরিবহনের একটি বাসের চাপায় অটোরিকশার চালক ও এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশার আরও দুই যাত্রী গুরুতর আহত হয়েছেন।

শনিবার সকাল ৬টার দিকে টোক-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাকুন্দিয়া বরাটিয়া বাজার চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত অটোরিকশার চালকের নাম সেলিম (৪৫)। তিনি উপজেলার বাহাদিয়া গ্রামের আবদুল মান্নানের ছেলে। নিহত অপর যাত্রীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে গাজীপুরের টোক থেকে একটি অনন্যা পরিবহনের বাস কিশোরগঞ্জের দিকে যাচ্ছিল। বাসটি বরাটিয়া বাজার চৌরাস্তা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশার চালক সেলিম ঘটনাস্থলেই নিহত হন। অটোরিকশায় থাকা আরও তিনজন গুরুতর আহত হন।

আরও পড়ুন

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে কিশোরগঞ্জের সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় এক যাত্রীর মৃত্যু হয়।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুল ইসলাম বলেন, নিহত একজনের পরিচয় জানা গেছে, আরেকজনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনার বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি বলেও জানান তিনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad