যাত্রাবাড়ীতে ১৭ হত্যায় তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ

যাত্রাবাড়ীতে ১৭ হত্যায় তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

জুলাই গণঅভ্যুত্থানের সময় ১৭ জনকে হত্যার অভিযোগে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় ৮ নভেম্বর তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২, তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করে।

এ মামলায় গ্রেপ্তার চারজন হলেন ঢাকা-৫ আসনের সাবেক সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম মনু, যাত্রাবাড়ী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান, যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশিদ মুন্না এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৬৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শফিকুল ইসলাম খান। ২০২৪ সালের ১৮ জুলাই যাত্রাবাড়ী এলাকায় আটজন এবং ২০ জুলাই আরও নয়জন নিহত হন।

প্রসিকিউশন সূত্রের দাবি, জুলাই গণঅভ্যুত্থানের সময় ঢাকার যাত্রাবাড়ীতে সংঘটিত হত্যাকাণ্ডকে গণহত্যা এবং মানবতাবিরোধী অপরাধ হিসেবে প্রসিকিউশন বিবেচনা করছে।

প্রসিকিউশনের মতে, যাত্রাবাড়ীতে জুলাই গণঅভ্যুত্থানের সময় ৭৫ জনের বেশি মানুষ নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে শুধু ৫ আগস্টেই ৫০ থেকে ৫৫ জনকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহতদের প্রাথমিক তালিকায় ৮৫ জনের নাম শনাক্ত করা হয়েছে। তদন্ত শেষে এই সংখ্যা আরও বাড়তে পারে।

এই হত্যাকাণ্ডের সঙ্গে তৎকালীন সরকারের কিছু পুলিশ সদস্য এবং আওয়ামী লীগের মদদপুষ্ট ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের কর্মীরা জড়িত বলে প্রসিকিউশনের দাবি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad