যাত্রাবাড়ীতে ১৭ হত্যা: সাবেক এমপি মনুসহ ৪ জনকে হাজিরের নির্দেশ

যাত্রাবাড়ীতে ১৭ হত্যা: সাবেক এমপি মনুসহ ৪ জনকে হাজিরের নির্দেশ
ছবি: টাইমস
Advertisement
Advertisement

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থান চলাকালে রাজধানীর যাত্রাবাড়ীতে ১৭ জনকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ঢাকা-৫ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) কাজী মনিরুল ইসলাম মনুসহ চারজনকে আগামী ৩ আগস্ট হাজির করার নির্দেশ দিয়েছে আদালত।

বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেয়।

কারাগারে থাকা অন্য তিন আসামি হলেন যাত্রাবাড়ী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৬৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শফিকুল ইসলাম খান ও যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন উর রশিদ মুন্না।

এর মধ্যে আবুল হাসানের বিরুদ্ধে যাত্রাবাড়ীতে ইমাম হাসান তাইম ভূঁইয়া হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের আরেকটি মামলার বিচার চলমান রয়েছে।

প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর ফারুক আহাম্মদ। তিনি জানান, জুলাই গণঅভ্যুত্থানের সময় ২০২৪ সালের ১৯ ও ২০ জুলাই যাত্রাবাড়ীতে ১৭ জনকে হত্যা করা হয়।

এ ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্ত চলছে। এর মধ্যে অন্য মামলায় কারাগারে থাকা চার আসামির সম্পৃক্ততা পাওয়া গেছে। এজন্য তাদের আদালতে হাজির করার আবেদন করা হয়। শুনানি শেষে চার আসামিকে আগামী ৩ আগস্ট হাজির করার নির্দেশ দিয়েছে আদালত, যোগ করেন তিনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad