সাবেক স্ত্রী রিয়ামনির মামলায় বহুল আলোচিত ইউটিউবার হিরো আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার বেলা আড়াইটার দিকে ঢাকার রামপুরায় হিরো আলমের ব্যক্তিগত প্রতিষ্ঠান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গত ২৩ জুন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের(সিএমএম) আদালতে হিরো আলমের বিরুদ্ধে হত্যাচেষ্টা, মারধর ও ভয়ভীতি দেখানোর মামলা করেন তার সাবেক স্ত্রী রিয়ামনি। গত ১২ নভেম্বর সিএমএম আদালতের বিচারক ওয়াহিদুজ্জামান এই মামলায় হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এই গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতেই হাতিরঝিল থানার পুলিশ শনিবার তাকে গ্রেপ্তার করে। মামলায় আহসান হাবিব সেলিম নামের আরও একজনকে আসামি করা হয়।
Author: টাইমস রিপোর্ট
ভারতকে দাদাগিরি বাদ দিয়ে বন্ধুর মত আচরণ করার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে রাবার ড্যাম প্রকল্প এলাকা পরিদর্শনে গিয়ে তিনি এই আহ্বান জানান। মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতকে পরষ্পরের প্রতি সম্মান ও সহযোগিতার সম্পর্ক গড়ে তুলতে হবে। এ সময় পদ্মা ও তিস্তাসহ অভিন্ন নদীর পানিবন্টন নিয়ে ভারতের সঙ্গে বারবার আলোচনার প্রসঙ্গ তুলে ধরেন বিএনপির মহাসচিব। তিনি বলেন, ভারত এসব আলোচনাকে খুব কমই গুরুত্ব দিয়েছে। এমন পরিস্থিতিতে শুধু নির্বাচিত সরকারই কার্যকর দরকষাকষির মাধ্যমে দেশের স্বার্থ রক্ষা করতে পারে। ভারত পদ্মা নদীর স্বাভাবিক পানি প্রবাহ বাধাগ্রস্ত করায় বাংলাদেশে জনজীবন ক্ষতির মুখে পড়েছে বলে অভিযোগ…
জুলাই সনদ বাস্তবায়নে সংসদ নির্বাচনের দিনেই গণভোট আয়োজনে সরকারের সিদ্ধান্তে জন আকাঙ্ক্ষার প্রতিফলন হয়নি বলে জানিয়েছেন জামায়েত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট যুক্তিযুক্ত নয়। ভোটের দিনে দেশের বাস্তবতায় গণভোটের গুরুত্ব থাকে না। বৃহস্পতিবার জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার ভাষণের প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন। তিনি জানান, প্রধান উপদেষ্টার ভাষণ নিয়ে এটি তাদের তাৎক্ষনিক প্রতিক্রিয়া। পরে দলীয় ফোরামের বৈঠকে পরবর্তী করণীয় ঠিক করা হবে। গণভোট নিয়ে আন্দোলনরত জামায়াতসহ ৮ দলের কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানিয়ে মিয়া গোলাম পরওয়ার বলেন, এ নিয়ে পরে শীর্ষ নেতাদের বৈঠক করে সম্মিলিত সিদ্ধান্ত নেওয়া হবে…
রাজধানীর গুলশানে বিচারপতি সাহাবুদ্দিন আহমদ পার্কে সম্প্রতি হয়ে গেল তিনদিন ব্যাপী ‘ফ্লো ফেস্ট ঢাকা ২০২৫।’ দেশীয় ও বৈশ্বিক সংস্কৃতির সংমিশ্রণে উৎসবটি পরিণত হয়েছিল প্রাণের মেলায়। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত সংগীত, বই প্রদর্শন, আড্ডা, যোগব্যায়াম ও সৃজনশীল কর্মকাণ্ডে মেলা ছিল জমজমাট। উৎসবে নিজেদের প্রকাশনাসম্ভার নিয়ে উপস্থিত ছিল প্রকাশনা সংস্থা ওয়ার্ল্ড চিলড্রেন’স বুকস লিমিটেড। এই স্টলে শিশুকিশোরদের পাশাপাশি ছিল দেশিবিদেশি দর্শনার্থীদের ভিড়।
জাতীয় সংসদে গাজীপুর ও বাগেরহাটের আগের আসন বহল রাখতে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছে সুপ্রিম কোর্টের চেম্বার জজ আদালত। নির্বাচন কমিশনের করা আপিল আবেদনে বুধবার চেম্বার জজ আদালত এই স্থগিতাদেশ দেয়। আগামী ১৬ নভেম্বর সুপ্রিম কোর্টের ফুল বেঞ্চে আপিল শুনানি হবে। এবার সীমানা পুনর্নির্ধারণে বাগেরহাট জেলার চারটি আসন কমিয়ে তিনটি এবং গাজীপুর জেলার পাঁচটি আসন বাড়িয়ে ছয়টি করে নির্বাচন কমিশন। এর বিরুদ্ধে হাই কোর্টে রিট আবেদন করেন বাগেরহাটের সংক্ষুব্দরা। শুনানি শেষে ১০ নভেম্বর বিচারপতি শশাঙ্ক শেখর সরকার ও বিচারপতি জাহিদ সারোয়ার কাজলের সমন্বয়ে গঠিত বেঞ্চ নির্বাচন কমিশনের এই সীমানা পুনর্বিন্যাসকে অবৈধ ঘোষণা করে। এতে বাগেরহাটে চারটি ও গাজীপুরে পাঁচটি আসন…
পুরান ঢাকায় ‘শীর্ষ সন্ত্রাসী’ তারিক সাইফ মামুনকে (৫৫) হত্যার মূল হোতা ঢাকার কাফরুলের ‘কুখ্যাত সন্ত্রাসী’ রনি। মামুন হত্যার ঘটনায় দুই পেশাদার ‘শ্যুটার’সহ পাঁচজনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তাররা হলেন–ফারুক ওরফে কুত্তা ফারুক ও রবিন এবং তাদের তিন সহযোগী ইউসুফ, রুবেল ও শামীম। ডিবির মতে, রনির দেওয়া ২ লাখ টাকার বিনিময়ে ফারুক ও রবিন এই হত্যাকাণ্ড ঘটায়। পুলিশ তাদের কাছ থেকে দুটি পিস্তল, গুলি, নগদ অর্থ এবং অপরাধে ব্যবহার করা একটি মোটরসাইকেল উদ্ধার করেছে। ডিবি জানিয়েছে, কাফরুলের সাবেক মুদি দোকানদার থেকে কুখ্যাত অপরাধীতে পরিণত হয় রনি। তিনি আন্ডারওয়ার্ল্ডের দুই ‘সন্ত্রাসী’ ইমন এবং মামুনের মধ্যে দীর্ঘদিনের বিরোধের সুযোগ নিয়ে…
এক জুলাই যোদ্ধার স্ট্যাটাসের ভিত্তিতে চট্টগ্রামে সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাসভবনে অভিযান চালিয়ে ৭জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে নগরের পাঁচলাইশ এলাকার চশমা হিলের ওই বাসায় এ অভিযান চালানো হয়। আটকরা সবাই বাসার স্টাফ বলে জানা গেছে। পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান জানান, এক জুলাই যোদ্ধা তার ফেসবুক স্ট্যাটাসে ১৩ নভেম্বর কথিত লকডাউন কর্মসূচিকে সামনে রেখে নওফেলের বাসায় আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়ো হয়েছে বলে খবর দেয়। সেই খবরের ভিত্তিতেই নওফেলের বাসায় অভিযান চালানো হয়। পুলিশ সেই বাসায় বাড়তি কোন মানুষের উপস্থিতি পায়নি। তবে বাসার সাতজন স্টাফকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে। তাদের যাচাই-বাছাই চলছে, প্রয়োজনে…
রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসনসহ সমস্যা সমাধানে কানাডার সহযোগিতা কামনা করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার কানাডিয় পার্লামেন্টের সাত সদস্যের একটি প্রতিনিধি দল তাঁর সঙ্গে দেখা করতে গেলে তিনি এ আহ্বান জানান। সিনেটর আতাউল্লাহজানের নেতৃত্বে প্রতিনিধি দলটি প্রধান উপদেষ্টার সঙ্গে তাঁর সরকারি বাসভবন যমুনায় গিয়ে দেখা করেন। তারা দুই দেশের বাণিজ্য সহযোগিতা জোরদার করা নিয়ে আলোচনা করেন। এসময় প্রতিনিধি দলের কাছে বাংলাদেশের চলমান সংস্কার ও নির্বাচনের প্রস্তুতির কথা তুলে ধরেন। রোহিঙ্গা শরনার্থী সমস্যারি কথা তুলে ধরে তিনি বলেন, এ সমস্যার একমাত্র সমাধান রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসন। এর কোন বিকল্প নাই। বাংলাদেশে আশ্রয় নেওয়া ১২ লাখ রোহিঙ্গা শরনার্থীর জীবনযাপনের জন্য অর্থ বরাদ্দও…
আওয়ামী লীগের বিরুদ্ধে সব মামলা তুলে নেওয়ার বক্তব্য সম্পর্কে ব্যাখ্যা দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ব্যাখ্যায় জানিয়েছেন, তিনি সারা দেশে আওয়ামী লীগের বিরুদ্ধে দায়ের হওয়া সব মামলা তুলে নেওয়ার কথা বলেননি। মঙ্গলবার এক বিবৃতিতে তিনি জানান, ঠাকুরগাঁও সদর উপজেলার একটি ইউনিয়নে বিএনপির মতবিনিময় অনুষ্ঠানে তিনি শুধু ঐ ইউনিয়নে আওয়ামী লীগের বিরুদ্ধে হয়রাণিমূলক মামলা হলে তুলে নেওয়ার কথা বলেছেন। দেশব্যাপী হয়রাণিমূলক মামলা তুলে নেওয়ার কথা বলেননি। মির্জা ফখরুল বলেন, অনুষ্ঠানে তিনি বলেছেন বিএনপি কখনো আওয়ামী লীগের মতো হয়রাণিমূলক মামলা করতে চায় না। সংবাদমাধ্যমে তার বক্তব্য ভুলভাবে উপস্থাপন হয়েছে বলে বিবৃতিতে দাবি করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপি ক্ষমতায় গেলে আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে সব তুলে নেয়া হবে বলে ঘোষণা দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার বিকালে ঠাকুরগাঁও সদর উপজেলার শাপলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন। মির্জা ফখরুল বলেন, বিএনপি প্রতিশোধের রাজনীতি চায় না। আওয়ামী লীগের মত প্রতিপক্ষের বিরুদ্ধে মামলাও করতে চায় না। বরং বিএনপি ক্ষমতায় গেলে আওয়ামী লীগের বিরুদ্ধে সব মামলা তুলে নেওয়া হবে। লকডাউনের নামে আওয়ামী লীগকে আর পাগলামি না করারও আহবান জানান বিএনপির মহাসচিব। জামায়াতে ইসলামীসহ কয়েকটি দল জোরজবরদস্তি করে তাদের দাবি মানাতে চায় বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল। তিনি বলেন, দেশের সাধারণ মানুষ পিআর-গণভোট…

