ভারতকে দাদাগিরি বন্ধের আহ্বান মির্জা ফখরুলের

ভারতকে দাদাগিরি বন্ধের আহ্বান মির্জা ফখরুলের
চাঁপাইনবাবগঞ্জে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

ভারতকে দাদাগিরি বাদ দিয়ে বন্ধুর মত আচরণ করার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে রাবার ড্যাম প্রকল্প এলাকা পরিদর্শনে গিয়ে তিনি এই আহ্বান জানান।

মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতকে পরষ্পরের প্রতি সম্মান ও সহযোগিতার সম্পর্ক গড়ে তুলতে হবে।

এ সময় পদ্মা ও তিস্তাসহ অভিন্ন নদীর পানিবন্টন নিয়ে ভারতের সঙ্গে বারবার আলোচনার প্রসঙ্গ তুলে ধরেন বিএনপির মহাসচিব। তিনি বলেন, ভারত এসব আলোচনাকে খুব কমই গুরুত্ব দিয়েছে। এমন পরিস্থিতিতে শুধু নির্বাচিত সরকারই কার্যকর দরকষাকষির মাধ্যমে দেশের স্বার্থ রক্ষা করতে পারে।

ভারত পদ্মা নদীর স্বাভাবিক পানি প্রবাহ বাধাগ্রস্ত করায় বাংলাদেশে জনজীবন ক্ষতির মুখে পড়েছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল।

বিএনপি ক্ষমতায় গেলে বাংলাদেশের জন্য পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করবে বলেও জানান মির্জা ফখরুল। ক্ষমতায় গেলে পদ্মা ও তিস্তা নদীর পানিবন্টন ও দীর্ঘদিনের অমীমাংসিত ফারাক্কা ব্যারাজ নিয়ে সমস্যার সমাধান অগ্রাধিকার পাবে বলেও জানান তিনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad