ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের দ্বন্দ্বে প্রবাসীকে কুপিয়ে হত্যা

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের দ্বন্দ্বে প্রবাসীকে কুপিয়ে হত্যা
নিহত প্রবাসী মাহবুব হোসেন। ছবি: টাইমস
Advertisement
Advertisement

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের দ্বন্দ্বে মাহবুব হোসেন (৪০) নামে এক প্রবাসীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে সদর উপজেলার পদ্মাকর ইউনিয়নের কালা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মাহবুব হোসেন কালা গ্রামের সাব্দার হোসেন বিশ্বাসের ছেলে। তিনি চার মাস আগে কম্বোডিয়া থেকে বাড়ি ফিরে ওয়ার্ড যুবদল নেতা জিয়া গ্রুপের রাজনীতিতে জড়িয়ে পড়েন।

নিহতের চাচাতো ভাই যুবদল নেতা জিয়ারুল ইসলাম জিয়া বলেন, ‘আমাদের এক চাচার জমি নিয়ে ওয়ার্ড বিএনপি নেতা হুমায়ন মোল্লা গ্রুপের সাথে দ্বন্দ্ব চলছিল। শনিবার জমির বিষয়টি নিয়ে কয়েক গ্রামের মাতব্বররা মিলে শালিস হওয়ার কথা ছিল। তাই এদিন সকাল ১০টার দিকে হুমায়ন মোল্লার বাড়ির সামনে দিয়ে নিজের বাড়িতে যাচ্ছিল মাহবুব। এসময় হুমায়ন মোল্লার গ্রুপের লোকজন পিছন থেকে রাম দা দিয়ে কুপিয়ে তাকে জখম করে। আমরা খবর পেয়ে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে আসার কিছুক্ষণ পরে মাহবুব মারা যায়।

নিহতের আরেক চাচাতো ভাই মনিরুল ইসলাম বলেন, ‘জমি লিজ নিয়ে ওয়ার্ড বিএনপি নেতা হুমায়ন মোল্লা গ্রুপ ও জিয়া গ্রুপের দ্বন্দ্ব চলছিল। সেই দ্বন্দ্বের জেরে তাকে একা পেয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে।’

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ফারিয়া তাহসিন জানান, নিহতের মাথায় ধারালো অস্ত্রের গভীর আঘাত ছাড়াও ঘাড়, পিঠ ও কোমরের পিছনে আঘাতের চিহ্ন ছিল। হাসপাতালে আনার পর আহত ব্যক্তিকে পাঁচ ব্যাগ রক্ত দেওয়া হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়ই মৃত্যু হয় তার।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, পরবর্তী সহিংসতা ঠেকাতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন করে মর্গে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ চেষ্টা চালাচ্ছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad