নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে আগুনে একটি মিনিবাসের আসন ও কাঁচ পুড়ে গেছে। আগুনের কারণ জানা যায়নি।
শনিবার সকাল ৬টার দিকে শিমরাইল এলাকায় সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনূর আলম জানান, শুক্রবার রাতে চালক মিনিবাসটি সেখানে রেখে চলে যান। পরদিন শনিবার সকালে বাসটিতে হঠাৎ আগুন দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে বাসের সিট ও কাঁচ পুড়ে গেলেও কেউ হতাহত হয়নি।
ওসি আরও বলেন, আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব না হয়নি। তদন্ত শেষে বলা যাবে, এটি যান্ত্রিক ত্রুটি নাকি অন্য কোনো কারণে ঘটেছে।


