প্রধানমন্ত্রী তারেক রহমান একদিনের সরকারি সফরে বরিশাল পৌঁছেছেন। সরকার গঠনের পর এটিই প্রধানমন্ত্রী হিসেবে তার প্রথম বরিশাল সফর।
সোমবার সকাল সাড়ে ৯টার দিকে তিনি সড়কপথে বরিশালের গৌরনদীর ভূরঘাটা এলাকায় পৌঁছান। বরিশালে তার গাড়িবহরকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানায় স্থানীয় প্রশাসন ও বিএনপির নেতাকর্মীরা।
এরপর প্রধানমন্ত্রীর গাড়িবহর গৌরনদী পৌরসভার কর্মসূচিস্থলের উদ্দেশে রওনা হয়। পুরো সড়ক পথের দুই পাশে বিএনপির নেতাকর্মী ও স্থানীয়রা দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।
প্রধানমন্ত্রীর নির্ধারিত কর্মসূচির মধ্যে রয়েছে- গৌরনদীর বাটাজোর ইউনিয়নে নতুন খনন করা সরিকল খালের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি, জেলা সদরের ত্রিশ গোডাউন বধ্যভূমি এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি এবং ত্রিশ গোডাউনসংলগ্ন সাগরদী এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি।
এ ছাড়া বিকালে তিনি জেলার শিল্পকলা একাডেমিতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন।
উল্লেখ্য, সরকারপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর বরিশাল বিভাগে তারেক রহমানের এটিই প্রথম আনুষ্ঠানিক সফর।


