সাভারের ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন স্থানীয় ইটভাটার মালিক ও শ্রমিকরা। এসময় অবৈধ ইটভাটার বিরুদ্ধে জেলা-উপজেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তরের চলমান অভিযানের প্রতিবাদ জানিয়ে ইটভাটা সচল রাখার দাবি জানান বিক্ষোভকারীরা।
বুধবার সকাল ১০টার দিকে সাভারের তুরাগ এলাকায় ‘ভাকুর্তা ভাঙ্গা ব্রিজ’ সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা।
সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহমেদ বলেন, মূলত ইটভাটা সচল রাখার দাবিতে মালিক ও শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। এতে মহাসড়কের উভয় লেনে যানচলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। আন্দোলনকারীদের বুঝিয়ে মহাসড়ক থেকে সড়িয়ে দিতে পুলিশ কাজ করছে।
ঘটনাস্থলে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন বলেও জানান তিনি।


