খাল খননের নামে বালু-মাটি-পাথর খাওয়া শুরু হয়েছে: সারজিস

খাল খননের নামে বালু-মাটি-পাথর খাওয়া শুরু হয়েছে: সারজিস
রংপুরের পালিচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এনসিপির পদযাত্রা উপলক্ষে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন সারজিস আলম। ছবি: টাইমস
Advertisement
Advertisement

বিএনপির খাল খনন কর্মসূচির মাধ্যমে বালু, মাটি ও পাথর খাওয়া শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

বৃহস্পতিবার রাতে রংপুরের পালিচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এনসিপির পদযাত্রা উপলক্ষে আয়োজিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

সারজিস আলম বলেন, ‘শুনলাম খাল খননের তালিকায় নাকি জ্বিন-ভূত, নাতি-ফেরেশতা থেকে শুরু করে দেবতাদের নামও রয়েছে। শ্রমিকের নামে টাকা লুটপাট হচ্ছে। খাল খননের নামে বালু খাওয়া শুরু হয়েছে, মাটি খাওয়া শুরু হয়েছে, পাথর খাওয়া শুরু হয়েছে। কয়দিন পর দেখবেন খালও খেয়ে ফেলবে। এসবের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করতে হবে। প্রতিবাদ না করলে তারা মাথায় উঠে যাবে।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘ইউনিভার্সাল কার্ড’ প্রসঙ্গেও মন্তব্য করেন সারজিস আলম। তিনি বলেন, ‘একটি কার্ডে সব সুবিধা দেওয়ার কথা বলা হচ্ছে। তবে সেই কার্ডে যেন চাঁদাবাজির কোনো কার্ড না থাকে, মানুষের ওপর জুলুম করার কোনো কার্ড না থাকে এবং শিক্ষাপ্রতিষ্ঠান দখলের কোনো কার্ড না থাকে।’

আরও পড়ুন

তিনি আরও বলেন, ‘ইউনিভার্সাল কার্ড যেন শুধু ধানের শীষের ভোটারদের জন্য না হয়। যদি রাষ্ট্রের সুযোগ-সুবিধা শুধু একটি দলের সমর্থকদের মধ্যে সীমাবদ্ধ রাখা হয়, তাহলে ভবিষ্যতে ধানের শীষের রাজনীতি আর প্রাসঙ্গিক থাকবে না।’

সদর উপজেলা এনসিপির আহ্বায়ক কৃষ্ণ রঞ্জন বর্মনের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন দলের মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারী, জেলা আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন, মহানগর সদস্যসচিব আব্দুল মালেক, সিনিয়র যুগ্ম সদস্যসচিব আলমগীর নয়ন, জেলা যুবশক্তির আহ্বায়ক রাকিবুল তৌফিক, জেলা ছাত্রশক্তির আহ্বায়ক তাসিন, মহানগর আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ ইমতিসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

এর আগে নেতাকর্মীরা পদযাত্রা শেষে সমাবেশে যোগ দেন। সমাবেশে কৃষ্ণ রঞ্জন বর্মনকে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর