গণভোট নিয়ে জনআকাঙ্ক্ষার প্রতিফলন হয়নি: জামায়াত

গণভোট নিয়ে জনআকাঙ্ক্ষার প্রতিফলন হয়নি: জামায়াত
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

জুলাই সনদ বাস্তবায়নে সংসদ নির্বাচনের দিনেই গণভোট আয়োজনে সরকারের সিদ্ধান্তে জন আকাঙ্ক্ষার প্রতিফলন হয়নি বলে জানিয়েছেন জামায়েত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

তিনি বলেন, একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট যুক্তিযুক্ত নয়। ভোটের দিনে দেশের বাস্তবতায় গণভোটের গুরুত্ব থাকে না।

বৃহস্পতিবার জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার ভাষণের প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।

তিনি জানান, প্রধান উপদেষ্টার ভাষণ নিয়ে এটি তাদের তাৎক্ষনিক প্রতিক্রিয়া। পরে দলীয় ফোরামের বৈঠকে পরবর্তী করণীয় ঠিক করা হবে।

গণভোট নিয়ে আন্দোলনরত জামায়াতসহ ৮ দলের কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানিয়ে মিয়া গোলাম পরওয়ার বলেন, এ নিয়ে পরে শীর্ষ নেতাদের বৈঠক করে সম্মিলিত সিদ্ধান্ত নেওয়া হবে ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad