নওফেলের বাসায় পুলিশের অভিযান, আটক ৭

নওফেলের বাসায় পুলিশের অভিযান, আটক ৭
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

এক জুলাই যোদ্ধার স্ট্যাটাসের ভিত্তিতে চট্টগ্রামে সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাসভবনে অভিযান চালিয়ে ৭জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে নগরের পাঁচলাইশ এলাকার চশমা হিলের ওই বাসায় এ অভিযান চালানো হয়। আটকরা সবাই বাসার স্টাফ বলে জানা গেছে।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান জানান, এক জুলাই যোদ্ধা তার ফেসবুক স্ট্যাটাসে ১৩ নভেম্বর কথিত লকডাউন কর্মসূচিকে সামনে রেখে নওফেলের বাসায় আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়ো হয়েছে বলে খবর দেয়। সেই খবরের ভিত্তিতেই নওফেলের বাসায় অভিযান চালানো হয়। পুলিশ সেই বাসায় বাড়তি কোন মানুষের উপস্থিতি পায়নি। তবে বাসার সাতজন স্টাফকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে। তাদের যাচাই-বাছাই চলছে, প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad