কিউকমের সিইওকে জেল গেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

কিউকমের সিইওকে জেল গেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

ই-কমার্স প্রতিষ্ঠান কিউকমের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রিপন মিয়ার বিরুদ্ধে অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ ও প্রতারণার অভিযোগে করা মামলায় জেল গেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছে আদালত।

বুধবার শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত এই আদেশ দেন। ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, মঙ্গলবার আসামিকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার আনিসুর রহমান মোড়ল।

আদালত ওইদিন কারাগারে পাঠিয়ে রিমান্ড শুনানি জন্য বুধবার দিন ধার্য করেন। এদিন আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করে। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত আসামির রিমান্ড ও জামিন নামঞ্জুর করে এক দিনের জেল গেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন। এর আগে ১১ নভেম্বর রাতে খিলক্ষেত থানাধীন এলাকায় তাকে গ্রেপ্তার করে পুলিশ।

আরও পড়ুন

মামলার অভিযোগে বলা হয়, আসামিরা ই-কর্মাস প্রতিষ্ঠান কিউকমডটকম নামে ওয়েব সাইডের মাধ্যমে চটকদার বিজ্ঞাপন দিয়ে বিভিন্ন পণ্য বিক্রয় করতেন।

২০২১ সালের ৩০ মে থেকে ১৯ জুলাই জুলাই পর্যন্ত কিউকমডটকমের চটকদার বিজ্ঞাপন দেখে বাদীসহ ৩৪ জন আকৃষ্ট হয়ে আসামিদের প্রতিষ্ঠান থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন ব্রান্ডের মোটরসাইকেলসহ বিভিন্ন প্রোডাক্ট ক্রয়ের জন্য ১ কোটি ৩০ লাখ ৩ হাজার ৭৮৯ টাকা দেন।

শর্তানুযায়ী ৭ থেকে ৩৫ কার্যদিবসের মধ্যে পণ্য ডেলিভারি দেওয়ার কথা থাকলেও আজ পর্যন্ত বাদীসহ অন্যান্য ভুক্তভোগীদের কোনো বাইক বা প্রোডাক্ট ডেলিভারি দেওয়া হয়নি কিংবা টাকাও ফেরত দেয়নি। গত ৪ বছর ধরে আসামিরা প্রোডাক্ট দেবে দেবে বলে কালক্ষেপণ করেছেন। পরবর্তীতে আসামিদের বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়ার কথা বললে আসামিরা নানান রকম হুমকি, ধামকি এবং মামলার ভয় দেখিয়ে আসছেন। ওই ঘটনায় গত ২ আগস্ট সুজন মিয়া নামে এক ভুক্তভোগী বাদী হয়ে বাড্ডায় থানায় মামলাটি করেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad