আওয়ামী লীগ পতনের পর বন্ধ হওয়া শিল্প-কলকারখানা আবার চালু করার বিষয়টি দেখার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, গত ১৫ বছরে যারা লুটপাট, চুরি এবং ব্যাংক ডাকাতি করেছেন, তাদের ধরা হোক এবং শাস্তি দেওয়া হোক। তবে তিনি প্রশ্ন করেন: লুটপাটকারীদের যে শিল্প-কারখানাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে, তার ফলে যে ১৪ লাখ মানুষ বেকার হয়ে গেলেন, তাদের কী হবে? শনিবার রাজধানীর একটি হোটেলে ‘চতুর্থ বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলনে ২০২৫’-এ তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল মনে করেন, বেকারত্ব সৃষ্টি না করে বরং এই কারখানাগুলোকে কিভাবে আবার চালু করা যায় সেটাই সরকারের দেখা উচিত। তিনি বলেন,…
Author: টাইমস রিপোর্ট
এক সময় বাংলাদেশে পেঁয়াজ সংকট দেখা দিলে ভারত থেকে আমদানি করে পরিস্থিতি সামাল দিত বাংলাদেশ। এর সুযোগ নিত ভারতের পেঁয়াজ রপ্তানীকারকরা। এমনকি কখনো কখনো ভারত এনিয়ে রাজনতি করারও সুযোগ নিয়েছে। পরিস্থিতি এখন পাল্টেছে। সেই পরিবর্তিত পরিস্থিতি নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন করেছে ভারতের ‘দি ইকোনমিক টাইমস’। প্রতিবেদনটি ‘টাইমস অব বাংলাদেশ’-এর পাঠকদের জন্য দেওয়া হলো। ভারতের স্থানীয় বাজারে পেঁয়াজের দাম খুব কম। কিন্তু তারপরেও ভারত বিদেশে পেঁয়াজ বিক্রি করতে পারছে না, ফলে এখন বিপাকে পড়েছেন রপ্তানিকারকরা। পণ্য বিক্রি করতে না পেরে তাদের ব্যবসা লাটে ওঠছে। এমন পরিস্থিতির প্রধান কারণ হলো, বাংলাদেশ এখন পেঁয়াজ উৎপাদনে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করছে। একই সঙ্গে তারা ভারতকে বাদ…
পুলিশ কমিশন ও এনজিও বিষয়ক আইন পাস করার উদ্যোগে সরকারের ‘ভিন্ন উদ্দেশ্য’ আছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার এক বিবৃতিতে তিনি সরকারের প্রতি এধরণের পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানান। মির্জা ফখরুল বলেন, বিশ্বস্ত সুত্রে জানা গেছে অন্তর্বর্তী সরকার তাড়াহুড়ো করে দুটি আইন পাস করাতে চাইছে। একটি সংশোধিত পুলিশ কমিশন আইন, অন্যটি এনজিও সংক্রান্ত আইন। বিএনপি মনে করে নির্বাচনের আগে আইন দু’টি পাস করার পেছনে সরকারের ভিন্ন কোনো উদ্দেশ্য কাজ করছে, যা গণতান্ত্রিক উত্তরণের পথকে বাধাগ্রস্ত করবে। তিনি বলেন, জনগণের ম্যান্ডেট ছাড়াই তড়িঘড়ি করে এ ধরনের গুরুত্বপূর্ণ বিষয়ে আইন পাস করা সমীচিন হবে না। বিএনপি…
বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার এক বিবৃতিতে তিনি খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। প্রধান উপদেষ্টা জানান, তিনি নিয়মিতভাবে খালেদা জিয়ার স্বাস্থ্যের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর রাখছেন। প্রয়োজনীয় সব চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার প্রতি নির্দেশ দিয়েছেন। খালেদা জিয়ার চিকিৎসায় প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দিতে সরকার প্রস্তুত বলে জানান প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা আরও বলেন, গণতান্ত্রিক উত্তরণের এই সময়ে খালেদা জিয়া জাতির জন্য ভীষণ রকম অনুপ্রেরণা। তাঁর সুস্বাস্থ্য দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
জামালপুর জেলা কারাগারে থুথু ফেলাকে কেন্দ্র করে দুই হাজতির সংঘর্ষে পাগলা হযরত নামের এক হাজতি মারা গেছেন। বৃহস্পতিবার সংঘর্ষে আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন পাগলা হযরত। অবস্থায় শুক্রবার বেলা ১১ দিকে তিনি মারা যান। নিহত পাগলা হযরত দেওয়ানগঞ্জ উপজেলার চেংটিমারি গ্রামের ইমান হোসেনের ছেলে। তিনি বকশীগঞ্জ থানার একাধিক মামলার আসামি ছিলেন। কারা কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার বিকালে কারাগারের ভেতরে কাশি ও থুথু ফেলাকে কেন্দ্র করে পাগলা হযরতের সাথে আরেক হাজতি রহিদুর মিয়ার তর্ক শুরু হয়। এক পর্যায়ে রহিদুর মিয়া শৌচাগারের দরজার কাঠের টুকরা দিয়ে পাগলা হযরতের মাথায় বেশ কয়েকবার আঘাত করে। কারারক্ষীরা আহত অবস্থায় পাগরা হযরতকে উদ্ধার করে…
রাজবাড়ী জেলার পাংশায় পদ্মা নদীর চরে সাপের কামড় খেয়ে সেই সাপ ধরে নিজেই হাসপাতালে নিয়ে এসেছেন কৃষক হেলাল বিশ্বাস। হাসপাতালে এসে জানতে পারেন এই সাপ রাসেল ভাইপার। শুক্রবার সকালে পদ্মা নদীর চরে ধানের ক্ষেতে কাজ করার সময় এ ঘটনা ঘটে। হেলাল বিশ্বাস পাংশার শাহামিরপুর গ্রামের মৃত কুদ্দুস বিশ্বাসের ছেলে। হেলাল বিবশ্বাসের চাচাতো ভাই বাদশা বিশ্বাস জানান, তারা পদ্মা নদীর চরে ধানের ক্ষেতে কাজ করার সময় হেলাল বিশ্বাসকে সাপে কামড় দেওয়ার খবর পান। তাকে উদ্ধার করার সময় দেখেন হেলাল বিশ্বাস জীবিত সাপটি ধরে রেখেছে। পরে দ্রুত সাপসহ তাকে পাংশা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। হেলাল বিশ্বাস বর্তমানে পাংশা হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার…
গণতান্ত্রিক পরিবেশে মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, গণতন্ত্রে বহু মত থাকবে, ভিন্নতা থাকবে। দুর্ভাগ্যজনকভাবে ভিন্নমত পোষণ করলে তা মেনে নেওয়া হয় না। শুক্রবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের(বিএফইউজে) দ্বিবার্ষিক কাউন্সিলে এ কথা বলেন মির্জা ফখরুল। তিনি বলেন, সাংবাদিকদের প্রধান দায়িত্ব যথার্থ সাংবাদিকতা করা, সংবাদকর্মীদের অধিকার নিয়ে সোচ্চার হওয়া। কোনো দলের লেজুরবৃত্তি করলে সমস্যার সমাধান হয় না। সামাজিক যোগাযোগমাধ্যম এক ধরনের সংকট তৈরি করেছে মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, এসব প্ল্যাটফর্মে কোনো দায়বদ্ধতা নেই। একারণে ব্যক্তিগত মতপ্রকাশের নামে নৈরাজ্য সৃষ্টি হচ্ছে, যা গণতান্ত্রিক অগ্রযাত্রা ব্যাহত করছে। অনুষ্ঠানে অন্যদের মধ্যে জামায়াতে…
বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময় বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার জুমা নামাজের পর রাজধানী ঢাকার নয়াপল্টন মসজিদে খালেদা জিয়ার জন্য দোয়া ও মোনাজাতের পর তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল জানান, খালেদা জিয়া আবার অসুস্থ হয়ে গত দু’দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বৃহস্পতিবার রাতে চিকিৎসকগণ জানিয়েছেন, তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময়। বিএনপি মহাসচিব বলেন, খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে বড় অবদান রেখেছেন। তিনি সারাজীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, নির্যাতিত হয়েছেন, কারাভোগ করেছেন। গণতন্ত্রের এই নেত্রীর রোগমুক্তির জন্য দোয়া করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল। বিএনপির এই দোয়া ও মোনাজাতে অন্যদের…
মানিকগঞ্জসহ কয়েকটি জায়গায় বাউলদের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বৃহস্পতিবার বিকালে রাজধানী ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্ত জানাতে এ সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। এক সাংবাদিকের প্রশ্নের জবাবে শফিকুল আলম জানান, যারা বাউলদের ওপর হামলা করেছে, দ্রুত তাদের গ্রেপ্তার করার নির্দেশ দেওয়া হয়েছে। সে অনুযায়ী মানিকগঞ্জের পুলিশ কাজ করছে। অন্যান্য যে জায়গায় হামলা হয়েছে, সেসব জায়গায় পুলিশ অভিযান চালাচ্ছে। ধর্ম অবমাননার অভিযোগে বাউলশিল্পী আবুল সরকারকে ১৯ নভেম্বর রাতে মাদারীপুরের একটি গানের আসর থেকে আটক করে পুলিশ। তার মুক্তির…
জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে দেশে কেয়ামতের মতো পরিস্থিতি হবে। আর বিএনপি ক্ষমতায় গেলে আওয়ামী লীগের সমর্থকদের সুরক্ষা দেওয়া হবে। সংসদ নির্বাচনের প্রচারে নেমে একথা বলেছেন মৌলভীবাজার-৩ আসনে বিএনপির প্রার্থী সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান। তিনি সড়ক দুর্ঘটনায় নিহত বিএনপি সরকারের অর্থমন্ত্রী সাইফুর রহমানের ছেলে। বুধবার রাতে মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপি এই নির্বাচনী উঠান বৈঠক আয়োজন করে। নাসের রহমান বলেন, এবারের নির্বাচনে তার প্রচারের মূল লক্ষ্য আওয়ামী লীগ সমর্থকদের বুঝিয়ে দেওয়া—জামায়াতের ক্ষমতায় যাওয়ার আশঙ্কা ভিত্তিহীন। কেউ এক সেকেন্ডও ভাববেন না যে, জামায়াতে ইসলামীর নামে কেউ ক্ষমতায় আসবে। এমন হলে দেশে কেয়ামতের মতো পরিস্থিতি হবে। শেখ…

