খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটময়: মির্জা ফখরুল

খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটময়: মির্জা ফখরুল
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময় বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার জুমা নামাজের পর রাজধানী ঢাকার নয়াপল্টন মসজিদে খালেদা জিয়ার জন্য দোয়া ও মোনাজাতের পর তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল জানান, খালেদা জিয়া আবার অসুস্থ হয়ে গত দু’দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বৃহস্পতিবার রাতে চিকিৎসকগণ জানিয়েছেন, তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময়।

বিএনপি মহাসচিব বলেন, খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে বড় অবদান রেখেছেন। তিনি সারাজীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, নির্যাতিত হয়েছেন, কারাভোগ করেছেন। গণতন্ত্রের এই নেত্রীর রোগমুক্তির জন্য দোয়া করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল।

বিএনপির এই দোয়া ও মোনাজাতে অন্যদের মধ্যে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ কেন্দ্রীয় নেতারা অংশ নেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad