ঢাবির আইবিএ ভর্তি পরীক্ষায় প্রতি আসনে প্রতিদ্বন্দ্বী ৮০

ঢাবির আইবিএ ভর্তি পরীক্ষায় প্রতি আসনে প্রতিদ্বন্দ্বী ৮০
ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা | ছবি: টাইমস
Advertisement
Advertisement

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) বিবিএ প্রোগ্রামের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে এ ভর্তি পরীক্ষা হয়।

এবার মোট ১২০টি আসনের বিপরীতে পরীক্ষায় অংশ নিয়েছেন নয় হাজার ৫২৬ জন পরীক্ষার্থী । অর্থাৎ প্রতি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন প্রায় ৮০ (৭৯.৩৮) জন ভর্তিচ্ছুক শিক্ষার্থী।

পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করে ঢাবির উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান বলেন, ‘অত্যন্ত সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। অত্যন্ত প্রতিযোগিতামূলক এই পরীক্ষায় প্রতি আসনের জন্য একাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন। কাজেই অনেক শিক্ষার্থীই ভর্তির সুযোগ পাবেন না।’

ভর্তির সুযোগ পাওয়া, না পাওয়া জীবনের শেষ কথা নয় মন্তব্য করে সন্তানদের উপর কোনো ধরনের মানসিক চাপ সৃষ্টি না করতে অভিভাবকদের পরামর্শ দেন তিনি।

আরও পড়ুন

এ সময় প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক সায়মা হক বিদিশা, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক মামুন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ এবং ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক শাকিল হুদা উপস্থিত ছিলেন।

এছাড়া আগামী শনিবার (২৯ নভেম্বর) অনুষ্ঠিত হবে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ‘চারুকলা ইউনিটের’ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান ও অঙ্কন)। ৬ ডিসেম্বর ‘ব্যবসায় শিক্ষা ইউনিট’, ১৩ ডিসেম্বর ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট’, ২০ ডিসেম্বর ‘বিজ্ঞান ইউনিটের’ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সব ইউনিটের ভর্তি পরীক্ষা সকাল ১১টা থেকে শুরু হয়ে দুপুর ১২টা ৩০ মিনিট চলবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad