ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য নিয়ে ফের গোলাগুলি, নিহত ১

ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য নিয়ে ফের গোলাগুলি, নিহত ১
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তার নিয়ে বৃহস্পতিবার গভীর রাতে আবারো দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে সাদ্দাম হোসেন (৩২) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন।

বৃহস্পতিবার মধ্যরাতে জেলা শহরের কান্দিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাদ্দাম ওই এলাকার মো. মস্তু মিয়ার ছেলে।

নিহতের পরিবারের অভিযোগ, বৃহস্পতিবার সন্ধ্যায় আধিপত্য বিস্তার নিয়ে কান্দিপাড়া এলাকার লায়ন শাকিল গ্রুপ ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলীপ গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে দিলীপ গ্রুপের ৩ জন গুলিবিদ্ধসহ ৬ জন আহত হয়।

তারা বলছেন, এনিয়ে এলাকায় উত্তেজনা চলছিল। বৃহস্পতিবার মধ্যরাতে দিলীপ ও তার সহযোগীরা তাদের অনুসারী সাদ্দামকে ঘর থেকে ডেকে নিয়ে যায়। এর কিছুক্ষণ পর খবর আসে সাদ্দাম গুলিবিদ্ধ অবস্থায় সড়কে পড়ে আছে। পরে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

তাদের অভিযোগ, ‘প্রতিপক্ষকে ফাঁসাতেই দিলীপ ও তার সহযোগীরা সাদ্দামকে হত্যা করেছে।’

সাদ্দামের পরিবারের অভিযোগ অস্বীকার করে জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক দেলোয়ার হোসেন দিলীপ জানান, তিনি সাদ্দামকে ডেকে নিয়ে যাননি। বরং সাদ্দাম তার সঙ্গেই ছিলেন। রাতে লায়ন শাকিল তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়লে সাদ্দাম গুলিবিদ্ধ হয়ে মারা যায়।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মো. আজহারুল ইসলাম জানান, আধিপত্য বিস্তার নিয়ে কান্দিপাড়ার দুই গ্রুপের মধ্যে বিরোধ চলছে। এর জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad