ঝিনাইদহের মহেশপুরে মোটরসাইকেল ও আলমসাধুর মুখোমুখি সংঘর্ষে সজীব হোসেন (১৭) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার অনন্তপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত সজীব হোসেন উপজেলার লড়াইঘাট মাঠপাড়া গ্রামের সানোয়ার খানের ছেলে। তিনি পদ্মপুকুর ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে সজীব মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে কলেজে যাচ্ছিলেন। পথে অনন্তপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি আলমসাধুর গাড়ির সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সজীব গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
Author: টাইমস রিপোর্ট
জোটবদ্ধ নির্বাচনে প্রতীক বরাদ্দ নিয়ে বিএনপির আপত্তি আমলে নেয়নি নির্বাচন কমিশন। জোটভুক্ত নিবন্ধিত রাজনৈতিক দলকে নিজ দলের প্রতীক নিয়েই নির্বাচন করতে হবে। এমন ধারা যুক্ত করে সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশ(আরপিও) বা নির্বাচনী আইনের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সোমবার নির্বাচন কমিশন এই গেজেট প্রকাশ করে। এরআগে নির্বাচন কমিশনের প্রস্তাব করা আরপিও’র সংশোধনী অনুমোদন করে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। এর পরপরই বিএনপি এনিয়ে নির্বাচন কমিশনের কাছে আপত্তি জানায়। তবে উপদেষ্টা পরিষদে অনুমোদিত সংশোধনী বহাল রাখার দাবি জানায় জামায়াতে ইসলামী। একজন উপদেষ্টা সংশোধিত এই ধারাটি বাদ দিতে বিএনপির একজন নেতাকে আশ্বাস দিয়েছেন বলেও অভিযোগ করে জামায়াত। অবশেষে উপদেষ্টা পরিষদের অনুমোদন করা সংশোধিত আরপিওর…
প্রায় দুই হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানসহ ৩৪জনের বিরুদ্ধে মামলা দায়েরের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন(দুদক)। তাদের বিরুদ্ধে আলাদা পাঁচটি মামলার অনুমোদন দেয়া হয়। এসব মামলায় শেয়ার বাজারে কারসাজি করে এক হাজার ৯৩৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। সোমবার এক ব্রিফিং-এ এতথ্য জানিয়েছেন দুদক মহাপরিচালক আখতার হোসেন। তিনি জানান, শেয়ার বাজারে জালিয়াতি, বেক্সিমকো গ্রুপের সালমান এফ রহমান ও অন্যদের বিরুদ্ধে শেয়ার জালিয়াতি ও প্রভাব খাটিয়ে ব্যাংক থেকে ঋণ নিয়ে কয়েক হাজার কোটি টাকা আত্মসাত ও বিদেশে পাচারের অভিযোগ তদন্তে কমিটি গঠন হয়। এই কমিটির প্রাথমিক তদন্তে পিয়ারলেস গার্মেন্টস লিমিটেড, প্লাটিনাম গার্মেন্টস…

