বাংলাদেশের আদালতে প্লট দুর্নীতির মামলায় দেওয়া রায় প্রত্যাখ্যান করেছেন ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক। সোমবার এক বিবৃতিতে তিনি এ বিচারের পুরো প্রক্রিয়াটিকে শুরু থেকে শেষ পর্যন্ত ত্রুটিপূর্ণ ও প্রহসনমূলক বলে অভিহিত করেন। টিউলিপ সিদ্দিক লন্ডনের হ্যাম্পস্টিড ও হাইগেট আসন থেকে নির্বাচিত ক্ষমতাসীন লেবার পার্টির এমপি। এর আগে প্রভাব বিস্তার করে মা শেখ রেহানার নামে পূর্বাচল নতুন শহরে প্লট বরাদ্দ নেওয়ার মামলায় টিউলিপ সিদ্দিককে দুই বছরের কারাদণ্ড দেন ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক রবিউল আলম। একই মামলায় টিউলিপ সিদ্দিকের মা শেখ রেহানাকে সাত বছর এবং তার খালা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঁচ বছরের কারাদণ্ড দেয় আদালত। বিবৃতিতে টিউলিপ সিদ্দিক বলেন, এই…
Author: টাইমস রিপোর্ট
বিচার বিভাগের যথাযথ স্বাধীনতা নিশ্চিত করতে সুপ্রিম কোর্টের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠা করতে ‘সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, ২০২৫’ জারি হয়েছে। এর ফলে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পুরোপুরি পৃথক হলো। এখন সুপ্রিম কোর্ট সচিবালয়ের সার্বিক নিয়ন্ত্রণ প্রধান বিচারপতির হাতে ন্যস্ত থাকবে। এই সচিবালয়ের প্রশাসনিক প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন সুপ্রিম কোর্ট সচিবালয়ের সচিব। প্রশ্ন উঠেছে, সুপ্রিম কোর্ট সচিবালয়ের কাজ কী হবে? এই সচিবালয় কীভাবে, কী কী কাজ করবে; যা বিচার বিভাগের স্বাধীনতার সমান্তরাল হিসেবে বিবেচিত হবে? এই প্রশ্নের জবাব দিয়েছে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, ২০২৫। অধ্যাদেশের ৫ (১) ধারায় বিস্তারিত বলা হয়েছে। তাতে দেখা যায়, অন্তত ১৮টি কাজ করবে নতুন…
সাভারের আশুলিয়ায় র্যাব পরিচয়ে গরু বোঝাই ট্রাক ছিনতাই হয়েছে। শনিবার মধ্যরাতে নবীনগর চন্দ্রা মহাসড়কের ডিইপিজেডের সামনের রাস্তায় এ ঘটনা ঘটে। পুলিশ পরে রোববার সকাল ৮টায় ময়মসিংহ বাইপাস এলাকা থেকে গরু বোঝাই ট্রাকটি উদ্ধার করে। তবে ছিনতাইয়ে জড়িতদের আটক করতে পারেনি। পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় বগুড়া থেকে ছোট-বড় ৩০টি গরু নিয়ে একটি ট্রাক ব্রাহ্মণবাড়িয়া যাচ্ছিল। পথে আশুলিয়া ডিইপিজেডের সামনে তিনটি মাইক্রোবাস গরুবোঝাই ট্রাকটি আটকায়। মাইক্রোবাসের আরোহীরা নিজেদেরকে র্যাবের সদস্য পরিচয় দিয়ে ট্রাকের চালক, হেল্পার ও তিন গরুব্যবসায়ীকে নামিয়ে দিয়ে ট্রাকটি নিয়ে চম্পট দেয়। পরে খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে সকালে ময়মনসিংহ বাইপাস এলাকা থেকে গরু বোঝাই ট্রাকটি উদ্ধার করে।…
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরতে চাইলে তাঁকে একদিনেই ট্রাভেল পাস দেবে লন্ডনে বাংলাদেশের হাইকমিশন। রোববার জাতীয় প্রেসক্লাবে কূটনৈতিক রিপোর্টারদের সংগঠন ডিকাব-এর আলোচনায় এ কথা জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হেসেন। প্রবাসে কোনো বাংলাদেশি নাগরিকের পাসপোর্ট না থাকলে বা মেয়াদোত্তীর্ণ হয়ে গেলে তাকে দেশে আসার জন্য ট্রাভেল পাস দেয় পররাষ্ট্র মন্ত্রণালয়। সংশ্লিষ্ট দেশের বাংলাদেশ দূতাবাস বা হাইকমিশন এই ট্রাভেল পাস ইস্যু করে। পররাষ্ট্র উপদেষ্টা জানান, কেউ দেশে আসতে চাইলে তাকে ওয়ান টাইম ট্রাভেল পাস দেওয়া হয়। এই পাস দিতে সাধারণত একদিন লাগে। তারেক রহমান যদি আজ বলেন তিনি দেশে আসবেন, তাহলে কালই ট্রাভেল পাস দেওয়া হবে। পরশু তিনি দেশে চলে…
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চার ঘণ্টা বন্ধ থাকার পর আবারও যান চলাচল শুরু হয়েছে। এর আগে লোহাগাড়া ও চকরিয়াসহ কয়েকটি স্থানে অবরোধের কারণে যান চলাচল বন্ধ ছিল। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীত করার দাবিতে এই অবরোধ কর্মসূচী পালন করেন স্থানীয়রা। বিক্ষোভকারীরা জানান, দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এই মহাসড়কে প্রতিদিন কয়েক হাজার যানবাহন চলাচল করে। ব্যস্ততম এই মহাসড়কের বহু জায়গা এখনও সরু, কোথাও ঢালু, কোথাও আবার তীব্র বাঁক রয়েছে। বিশেষ করে রাতে লবণবাহী ট্রাক চলাচলের ফলে সড়ক বেশি পিচ্ছিল হয়ে যাওয়ায় দুর্ঘটনার আশঙ্কাও বেড়ে গেছে বহুগুণ। তারা বলেন, সব মিলিয়ে এই মহাসড়ক এখন মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। প্রায় প্রতিদিনই কোনো না কোনো স্থানে সড়ক দুর্ঘটনায়…
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতোই আছে। তাকে যে চিকিৎসা দেওয়া হচ্ছে, তিনি তা গ্রহণ করতে পারছেন। শনিবার রাত ৯টার দিকে এভারকেয়ার হাসপাতালের বাইরে সাংবাদিকদের তিনি এ তথ্য জানিয়েছেন তার চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন। তিনি বলেন, ‘চিকিৎসা নিতে নিতে আশা করি খালেদা জিয়া সুস্থ হয়ে উঠবেন।’ ডা. জাহিদ বলেন, খালেদা জিয়ার চিকিৎসার সার্বক্ষণিক খোঁজখবর নিচ্ছেন ও নির্দেশনা দিচ্ছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশের মেডিকেল বোর্ডের পাশাপাশি ডা. জোবাইদা রহমান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সিঙ্গাপুর, চীনসহ বেশ কিছু দেশের চিকিৎসকদের সমন্বয়ে তার চিকিৎসা চলছে। বিদেশে নেয়ার বিষয়ে ডা. জাহিদ বলেন, বিদেশ যাওয়ার বিষয়টি নির্ভর করছে…
বিজয়ের মাস ডিসেম্বরে দেশজুড়ে দুই সপ্তাহব্যাপী বিজয় মশাল রোড শো’ করবে বিএনপি। শনিবার সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই কর্মসুচির মধ্যে আরও রয়েছে আলোচনাসভা ও সমাবেশ, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক স্থান পরিদর্শন, জাতীয় সংগীত, মুক্তিযুদ্ধের গান ও দেশাত্মবোধক গান পরিবেশন, স্বাধীনতার ঘোষক প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্যের নির্বাচিত অংশ প্রচার, জাসাসের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং তথ্যচিত্র প্রদর্শন। বিএনপির এই পুরো আয়োজনের থিম সং- ‘সবার আগে বাংলাদেশ’। মির্জা ফখরুল জানান, জিয়াউর রহমান চট্টগ্রামের কালুরঘাট বেতারকেন্দ্র থেকে স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন। তাই ঐতিহাসিক কালুরঘাট…
হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতির খবরে গভীর উদ্বেগ জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শনিবার রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিবের গণমাধ্যমে দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দেশবাসীর কাছে দোয়াও চান রাষ্ট্রপতি। গত ২৩ নভেম্বর ফুসফুসে সংক্রমণ এবং হৃদযন্ত্রের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন। নানা রোগে আক্রান্ত প্রায় ৮০ বছর বয়সী খালেদা জিয়া মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। গত তিনদিন ধরে তাঁকে সিসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র নেতারা।
আওয়ামী লীগ পতনের পর বন্ধ হওয়া শিল্প-কলকারখানা আবার চালু করার বিষয়টি দেখার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, গত ১৫ বছরে যারা লুটপাট, চুরি এবং ব্যাংক ডাকাতি করেছেন, তাদের ধরা হোক এবং শাস্তি দেওয়া হোক। তবে তিনি প্রশ্ন করেন: লুটপাটকারীদের যে শিল্প-কারখানাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে, তার ফলে যে ১৪ লাখ মানুষ বেকার হয়ে গেলেন, তাদের কী হবে? শনিবার রাজধানীর একটি হোটেলে ‘চতুর্থ বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলনে ২০২৫’-এ তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল মনে করেন, বেকারত্ব সৃষ্টি না করে বরং এই কারখানাগুলোকে কিভাবে আবার চালু করা যায় সেটাই সরকারের দেখা উচিত। তিনি বলেন,…
এক সময় বাংলাদেশে পেঁয়াজ সংকট দেখা দিলে ভারত থেকে আমদানি করে পরিস্থিতি সামাল দিত বাংলাদেশ। এর সুযোগ নিত ভারতের পেঁয়াজ রপ্তানীকারকরা। এমনকি কখনো কখনো ভারত এনিয়ে রাজনতি করারও সুযোগ নিয়েছে। পরিস্থিতি এখন পাল্টেছে। সেই পরিবর্তিত পরিস্থিতি নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন করেছে ভারতের ‘দি ইকোনমিক টাইমস’। প্রতিবেদনটি ‘টাইমস অব বাংলাদেশ’-এর পাঠকদের জন্য দেওয়া হলো। ভারতের স্থানীয় বাজারে পেঁয়াজের দাম খুব কম। কিন্তু তারপরেও ভারত বিদেশে পেঁয়াজ বিক্রি করতে পারছে না, ফলে এখন বিপাকে পড়েছেন রপ্তানিকারকরা। পণ্য বিক্রি করতে না পেরে তাদের ব্যবসা লাটে ওঠছে। এমন পরিস্থিতির প্রধান কারণ হলো, বাংলাদেশ এখন পেঁয়াজ উৎপাদনে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করছে। একই সঙ্গে তারা ভারতকে বাদ…

