রায় প্রত্যাখ্যান করেছেন টিউলিপ সিদ্দিক

রায় প্রত্যাখ্যান করেছেন টিউলিপ সিদ্দিক
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি টিউলিপ। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

বাংলাদেশের আদালতে প্লট দুর্নীতির মামলায় দেওয়া রায় প্রত্যাখ্যান করেছেন ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক।

সোমবার এক বিবৃতিতে তিনি এ বিচারের পুরো প্রক্রিয়াটিকে শুরু থেকে শেষ পর্যন্ত ত্রুটিপূর্ণ ও প্রহসনমূলক বলে অভিহিত করেন।

টিউলিপ সিদ্দিক লন্ডনের হ্যাম্পস্টিড ও হাইগেট আসন থেকে নির্বাচিত ক্ষমতাসীন লেবার পার্টির এমপি।

এর আগে প্রভাব বিস্তার করে মা শেখ রেহানার নামে পূর্বাচল নতুন শহরে প্লট বরাদ্দ নেওয়ার মামলায় টিউলিপ সিদ্দিককে দুই বছরের কারাদণ্ড দেন ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক রবিউল আলম।

একই মামলায় টিউলিপ সিদ্দিকের মা শেখ রেহানাকে সাত বছর এবং তার খালা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঁচ বছরের কারাদণ্ড দেয় আদালত।

বিবৃতিতে টিউলিপ সিদ্দিক বলেন, এই ‘ক্যাঙ্গারু কোর্টে’ কী রায় হবে তা আগেই অনুমান করা গেছে।  তিনি সবাই এই রায়কে ‘অবমাননা’ হিসাবে বিবেচনা করবে বলে আশা করেন। টিউলিপ সিদ্দিক সব সময় তার মনোযোগ তার নির্বাচনী এলাকা হ্যাম্পস্টিড ও হাইগেট এলাকার প্রতি আছে জানান। বাংলাদেশের নোংরা রাজনীতি এই মনোযোগ নষ্ট করতে পারবে না বলেও বিবৃতিতে উল্লেখ করেন তিনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad