বাংলাদেশে যে কোনো সময় প্রচণ্ড মাত্রার ভূমিকম্প হতে পারে। প্রায় এক দশক আগে থেকেই এমন আশংকা করে সতর্কবার্তা দিয়ে আসছেন ভূতত্ত্ববিদরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ববিদ্যা বিভাগের সাবেক অধ্যাপক সৈয়দ হুমায়ুন আখতার ‘টাইমস অব বাংলাদেশ’কে জানান, এই অঞ্চলের ভূগর্ভে টেকটোনিক প্লেট ঘর্ষণের জায়গায় বিপুল পরিমাণ শক্তি সঞ্চয় হচ্ছে। এই শক্তি যে কোনো সময় বড় আকারের ভূমিকম্প হিসাবে বের হয়ে আসতে পারে। ভূতত্ত্ববিদরা ২০১৬ সাল থেকে একথা বলে আসছেন। তিনি ব্যাখ্যা করে জানান, যখন একটি টেকটোনিক প্লেট আরেকটি টেকটোনিক প্লেটের নিচ থেকে সরে যায় তখন এই ঘর্ষণ হয়। যখন ক্রমাগত এই ঘর্ষণ হতে থাকে, তখন অনেক সময় টেকটোনিক প্লেটে জট লেগে যায়, যা…
Author: টাইমস রিপোর্ট
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালে(এনসিটি) বিদেশি অপারেটর নিয়োগ না দেওয়া এবং লালদিয়া–পানগাঁও টার্মিনালসংক্রান্ত চুক্তি বাতিলের দাবিতে আগামী ২৬ নভেম্বর বন্দর অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)। শনিবার সকালেন শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের(স্কপ) চট্টগ্রাম বিভাগীয় কনভেনশন থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়। চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই বিপ্লব হলে অনুষ্ঠিত এ কনভেনশনে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী শ্রমিক দলের চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার। পরে তিনি অবরোধের ঘোষণা পাঠ করেন। তিনি বলেন, বন্দর এলাকায় নিষেধাজ্ঞা আরোপ করে কর্মসূচি বন্ধ করা যাবে না। বরং আরও কঠোর আন্দোলনের মাধ্যমে বন্দর ইজারা দেওয়ার ‘ষড়যন্ত’ রুখে দেওয়া হবে। কনভেনশনে শ্রম সংস্কার কমিশনের…
এত মুসলমানের দেশ, এত মসজিদ, ইমাম-আলেম-ওলামা থাকার পরেও দেশে এত অন্যায় কেন? এত পাপ কেন? মানুষ কেন এত চুরি করে, এত দুর্নীতি করে? শনিবার রাজধানীতে এক আলোচনাসভায় এমন প্রশ্ন করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল বলেন, একটি মসজিদ তৈরিতে মানুষের যে আগ্রহ, একজন ভাল মানুষ তৈরিতে সেই আগ্রহ কোথায় যায়? ইন্সটিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স-এর মাল্টিপারপাস হলে এই আলোচনাসভা আয়োজন করে মউশিক কেয়ারটেকার কল্যাণ পরিষদ। ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসের গভর্নর প্রিন্সিপাল মাওলানা শাহ মো. নেসারুল হকের সভাপতিতেত্ব এতে আরো বক্তব্য রাখেন রেসিডেনশিয়াল মডেল কলেজের খতিব ও ইমাম মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন। মির্জা ফখরুল বলেন, গত ১৫-১৬ বছর দেশে…
চট্টগ্রাম নগরের এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে শফিক নামে এক সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন এক তরুণীসহ পাঁচজন। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে নিমতলা বিশ্বরোড সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত শফিক ফকিরহাট গোসালডাঙ্গা ৩৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি বন্দরের আউটসোর্সিংয়ে কাজ করতেন। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রাইভেটকারটি সি বিচ এলাকা থেকে এক্সপ্রেসওয়েতে উঠে বেপরোয়া গতিতে লালখান বাজার এলাকার দিকে যাচ্ছিল। নিমতলা মোড় এলাকায় হঠাৎ ব্রেক ধরতে গিয়ে গাড়িটি র্যাম্প টপকে নিচে পথচারীদের উপর গিয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই সাইকেল আরোহী শফিক মারা যান। নিচে পড়ে দুমড়েমুচড়ে যাওয়া গাড়ির আরোহীরাও মারাত্মক আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। বন্দর…
সম্প্রতি বাণিজ্য উপদেষ্টাকে হুমকি দিয়ে ব্যবসায়ী মহলে আলোচনা-সমালোচনার জন্ম দিলেন দেশের অন্যতম শিল্পপতি ও ব্যবসায়ী আমিরুল হক। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, আমিরুল হক বাণিজ্য উপদেষ্টা ও অন্যান্য উপদেষ্টাদের প্রকাশ্য সভায় হুমকি দিচ্ছেন। গত ১২ অক্টোবর চট্রগ্রামে ব্যবসায়িদের এক সমাবেশে আমিরুল হক উপদেষ্টাদের উদ্দেশ করে বলেন, “এখন ডিবি হারুনের জমানা নেই। তাই কাউকে পরোয়া করি না। যদি উপদেষ্টারা বন্দরে আসেন তবে তাদের প্রতিহত করা হবে। বাণিজ্য উপদেষ্টাকে হুমকি দিয়ে তিনি বলেন, “আপনি দুই বছর হয়েছে উপদেষ্টা হয়েছেন। আমি চল্লিশ বছর ধরে এ ব্যবসায়। আমাকে শেখানো এতো সোজা নয়”। নৌপরিবহণ উপদেষ্টা ও বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানকে ইঙ্গিত করে…
বাংলাদেশ শান্তি ও সহযোগিতামূলক আঞ্চলিক নিরাপত্তায় প্রতিশ্রুতিবদ্ধ, তবে কখনো সার্বভৌমত্বের ওপর হস্তক্ষেপ মেনে নেবে না। বৃহস্পতিবার ভারতের রাজধানী দিল্লিতে ‘কলম্বো সিকিউরিটি কনক্লেভে’র একথা বলেছেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। দিল্লির সুশমা স্বরাজ ইন্সটিটিউট অব ফরেন সার্ভিসে অনুঠিত সংস্থাটির ৭ম সম্মেলনে ভারত মহাসাগরীয় দেশগুলোর নিরাপত্তা উপদেষ্টাগণ অংশ নেন। বৈঠকের উদ্বোধনী ভাষণে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল বলেন, ভারত মহাসাগর হচ্ছে এই অঞ্চলের সবচেয়ে বড় ঐতিহ্য এবং সদস্য দেশগুলোর অর্থনীতির কেন্দ্রবিন্দু। এই অঞ্চলের শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষা করা সদস্য দেশগুলোর যৌথ দায়িত্ব। ভারত এই অঞ্চলের উন্নয়ন ও ভবিষ্যত নিরাপত্তার চ্যালেঞ্জ মোকাবেলায় সবার সঙ্গে মিলেমিশে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান অজিত…
দৈনিক ভোরের কাগজ-এর অনলাইন প্রধান মিজানুর রহমান সোহেল-কে মাঝরাতে তাঁর বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া এবং ডিবি হেফাজতে রাখার ঘটনায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। সোহেল অনলাইন এডিটরস অ্যালায়েন্স-এরও সাধারণ সম্পাদক। সাদা পোশাকে আসা কর্মকর্তারা নিজেদের গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ পরিচয় দিয়ে মঙ্গলবার রাতে তাঁকে নিয়ে যান। জানা গেছে, তাঁকে মিন্টো রোডে অবস্থিত ডিবি হেফাজতে টানা ১০ ঘণ্টা আটক রাখা হয়েছিল। বুধবার সকালে তাঁর স্ত্রীর জিম্মায় তাঁকে মুক্তি দেওয়া হয়। উত্তর বাড্ডার বাড়ি থেকে মাঝরাতে তাঁকে তুলে নেওয়ার সুনির্দিষ্ট কারণ কী ছিল এবং কোনো অভিযোগ ছাড়াই পরে তাঁকে কেন মুক্তি দেওয়া হলো—সেটি এখনও অস্পষ্ট রয়ে গেছে। সুপ্রিম কোর্টের আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া…
দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে ‘মব ভায়োলেন্স’ থেকে সরে আসতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার দুপুরে রাজধানীর গুলশানে লেকশোর হোটেলে ‘চব্বিশের গণঅভ্যুত্থানে বিএনপি’ শীর্ষক এক গ্রন্থের প্রকাশনা উপলক্ষ্যে এক আলোচনাসভায় তিনি একথা বলেন। আলোচনা শুরুর আগে জুলাই গণঅভ্যুত্থানের ওপর একটি প্রামাণ্য চিত্র উপস্থাপন করা হয়। আলোচনায় অংশ নিয়ে মির্জা ফখরুল বলেন, গণতন্ত্রের মূল কথা হচ্ছে মত প্রকাশের স্বাধীনতা। এজন্য ভিন্নমত সহ্য করতে হবে। কিন্তু ভিন্নমত হলেই মব ভায়োলেন্স তৈরি করে সবকিছু ভেঙে দাও, কাউকে পিটিয়ে মেরে ফেলো-এটা গণতন্ত্র নয়। বিএনপির মহাসচিব বলেন, সত্যিকারের টেকসই গণতন্ত্র চাইলে কার্যকরভাবে গণতান্ত্রিক প্রতিষ্ঠান নির্মাণ করতে হবে। স্বাধীন বিচার…
দেশে এখন মোট ভোটার ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারা ভোট দিতে পারবেন। করেছেন মঙ্গলবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে গণমাধ্যমকে এই তথ্য জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি জানান, মোট ভোটারের মধ্যে পুরুষ ৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭ জন, নারী ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২ জন এবং হিজড়া ১ হাজার ২৩৪ জন। চলতি বছরের ৩১ অক্টোবরের মধ্যে যাদের বযস ১৮ বছর পূর্ণ হয়েছে, তারা এই তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার যোগ্যতা অর্জন করেছেন। আখতার আহমেদ আরও জানান, চলতি বছর ২ মার্চ ইসির দেওয়া তথ্য অনুযায়ী দেশে ভোটার ছিল ১২ কোটি…
রাজধানীতে গত ১০ মাসে ১৯৮ জন খুন হয়েছেন। এরমধ্যে অক্টোবর মাসে খুন হয়েছেন ১৮জন। মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপপুলিশ কমিশনার তালেবুর রহমান। তিনি জানান, রাজনৈতিক দ্বন্দ্ব, আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতাসহ নানা কারণে এসব হত্যাকাণ্ড ঘটেছে। পুলিশ বেশিরভাগ ঘটনায় দ্রুততম সময়ের মধ্যে দোষীদের গ্রেপ্তার করেছে। তালেবুর রহমান জানান, সোমবার পল্লবীতে যুবদল নেতা গোলাম কিবরিয়া হত্যার ঘটনায় পুলিশের অনুসন্ধান চলছে। এ ঘটনায় এখন পর্যন্ত জনি নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে হত্যাকাণ্ডে ব্যবহার করা অস্ত্র উদ্ধার করা যায়নি। তিনি আরও জানান, রাজধানীতে যে কোনো ধরনের নাশকতা প্রতিহত করার জন্য আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। এজন্য পর্যাপ্ত জনবল মোতায়েন…

