দেশে এখন মোট ভোটার ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারা ভোট দিতে পারবেন।
করেছেন মঙ্গলবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে গণমাধ্যমকে এই তথ্য জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।
তিনি জানান, মোট ভোটারের মধ্যে পুরুষ ৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭ জন, নারী ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২ জন এবং হিজড়া ১ হাজার ২৩৪ জন। চলতি বছরের ৩১ অক্টোবরের মধ্যে যাদের বযস ১৮ বছর পূর্ণ হয়েছে, তারা এই তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার যোগ্যতা অর্জন করেছেন।
আখতার আহমেদ আরও জানান, চলতি বছর ২ মার্চ ইসির দেওয়া তথ্য অনুযায়ী দেশে ভোটার ছিল ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন। এই হিসাবে আট মাসে প্রায় ৪০ লাখ মানুষ ভোটার তালিকায় তাদের নাম অন্তর্ভুক্ত করেছেন।


