মেক্সিকোয় ট্রেন লাইনচ্যুত হয়ে নিহত অন্তত ১৩

মেক্সিকোয় ট্রেন লাইনচ্যুত হয়ে নিহত অন্তত ১৩
মেক্সিকোয় দুর্ঘটনাকবলিত ট্রেন। ছবি: রয়টার্স
Advertisement
Advertisement

মেক্সিকোর দক্ষিণ–পশ্চিমাঞ্চলীয় ওক্সাকা অঞ্চলে একটি ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত ১৩ জন নিহত হয়েছে। এসময় আহত হয়েছে প্রায় ১০০ যাত্রী।

মেক্সিকো উপসাগর এবং প্রশান্ত মহাসাগরের মধ্যবর্তী রুটে চলাচলকারী ওই ট্রেনটিতে ২৪১ জন যাত্রী এবং নয়জন ক্রু ছিলেন।

নৌবাহিনীর বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, নিজান্দা শহরের কাছে একটি মোড় ঘোরার সময় ট্রেনটি লাইনচ্যুত হয়। দুর্ঘটনায় মোট ৯৮ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ৩৬ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।

উল্লেখ্য, মেক্সিকোর নৌবাহিনী দেশটির রেলওয়ে নেটওয়ার্ক পরিচালনা করে।

আরও পড়ুন

দুর্ঘটনাস্থলের ছবিতে দেখা গেছে, উদ্ধারকর্মীরা যাত্রীদের ট্রেন থেকে নামতে সাহায্য করছেন। ট্রেনটি লাইন থেকে ছিটকে পড়ে পাহাড়ের ঢালের দিকে আংশিকভাবে হেলে আছে।

ওক্সাকার গভর্নর সলোমন জারা ক্রুজ এক বিবৃতিতে এই দুর্ঘটনার জন্য গভীর শোক প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, ক্ষতিগ্রস্তদের সহায়তায় রাজ্য কর্তৃপক্ষ ফেডারেল সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করছে।

অঞ্চলটির অর্থনীতিকে চাঙ্গা করার জন্য সাবেক প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদোরের উদ্যোগে দুই বছর আগে এই আন্তঃসাগরীয় রেল সংযোগটির উদ্বোধন হয়।

এই ট্রেন পরিষেবাটি দক্ষিণ মেক্সিকোতে যাত্রী ও মালবাহী রেল সম্প্রসারণ এবং এই অঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করার একটি বৃহত্তর প্রচেষ্টার অংশ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad