ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ট্রাক উল্টে আহত ৯, দীর্ঘ যানজট

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ট্রাক উল্টে আহত ৯, দীর্ঘ যানজট
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

মুন্সীগঞ্জের শ্রীনগরে গভীর রাতে মালবাহী ট্রাক উল্টে অন্তত নয় জন আহত হয়েছে।

রোববার রাত ২টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সমষপুর ফ্লাইওভারের ঢালে এ ঘটনা ঘটে। এসময় এক্সপ্রেসওয়েতে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।

পরে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখান থেকে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাত ২টার দিকে কুমিল্লা থেকে ফরিদপুরের ভাঙ্গাগামী একটি মালবাহী ট্রাক উল্টে পড়ে দুমড়ে মুচড়ে যায়। এসময় ট্রাকের অন্তত নয় যাত্রী আহত হয়।

আরও পড়ুন

ট্রাকটি কুমিল্লার একটি মেলা থেকে ডেকোরেটরের মালামাল, আচারসহ বিভিন্ন সামগ্রী ও ডেকোরেটর প্রতিষ্ঠানে কাজ করা শ্রমিকরা ছিলেন।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেয়ান আজাদ হোসেন বলেন, খবর পেয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। আহতদের সবার বাড়ি ভাঙ্গা উপজেলার বিভিন্ন স্থানে।

দুর্ঘটনার ফলে পুরো এক্সপ্রেসওয়েতে যানজটের সৃষ্টি হয়। প্রায় দেড় ঘণ্টা পর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad