কেরাণীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী আলাউদ্দিন (৩০) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে।
বুধবার সকাল ১০টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত বলে জানান।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের (ইনচার্জ) পরিদর্শক মো. ফারুক জানান, সকালে কারাগারে অসুস্থ হয়ে পড়লে কারারক্ষীরা ওই বন্দীকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। তবে চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
কারাসূত্রে জানা যায়, তার বাবার নাম মজিদ মোল্লা। তার কয়েদী নম্বর- ৩১/এ। তবে তিনি কোন মামলার আসামী ছিলেন তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।


