দুই আইন পাসের উদ্যোগে সরকারের ভিন্ন উদ্দেশ্য: বিএনপি

দুই আইন পাসের উদ্যোগে সরকারের ভিন্ন উদ্দেশ্য: বিএনপি
Advertisement
Advertisement

পুলিশ কমিশন ও  এনজিও বিষয়ক আইন পাস করার উদ্যোগে সরকারের ‘ভিন্ন উদ্দেশ্য’ আছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার এক বিবৃতিতে তিনি সরকারের প্রতি এধরণের পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানান।

মির্জা ফখরুল বলেন, বিশ্বস্ত সুত্রে জানা গেছে অন্তর্বর্তী সরকার তাড়াহুড়ো করে দুটি আইন পাস করাতে চাইছে। একটি সংশোধিত পুলিশ কমিশন আইন, অন্যটি এনজিও সংক্রান্ত আইন। বিএনপি মনে করে নির্বাচনের আগে আইন দু’টি পাস করার পেছনে সরকারের ভিন্ন কোনো উদ্দেশ্য কাজ করছে, যা গণতান্ত্রিক উত্তরণের পথকে বাধাগ্রস্ত করবে।

তিনি বলেন, জনগণের ম্যান্ডেট ছাড়াই তড়িঘড়ি করে এ ধরনের গুরুত্বপূর্ণ বিষয়ে আইন পাস করা সমীচিন হবে না। বিএনপি মনে করে আইন দু’টি পরবর্তী জাতীয় সংসদে যুক্তিতর্কের মধ্য দিয়ে প্রণয়ন করা সঠিক হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad