রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসনসহ সমস্যা সমাধানে কানাডার সহযোগিতা কামনা করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার কানাডিয় পার্লামেন্টের সাত সদস্যের একটি প্রতিনিধি দল তাঁর সঙ্গে দেখা করতে গেলে তিনি এ আহ্বান জানান।
সিনেটর আতাউল্লাহজানের নেতৃত্বে প্রতিনিধি দলটি প্রধান উপদেষ্টার সঙ্গে তাঁর সরকারি বাসভবন যমুনায় গিয়ে দেখা করেন। তারা দুই দেশের বাণিজ্য সহযোগিতা জোরদার করা নিয়ে আলোচনা করেন।
এসময় প্রতিনিধি দলের কাছে বাংলাদেশের চলমান সংস্কার ও নির্বাচনের প্রস্তুতির কথা তুলে ধরেন। রোহিঙ্গা শরনার্থী সমস্যারি কথা তুলে ধরে তিনি বলেন, এ সমস্যার একমাত্র সমাধান রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসন। এর কোন বিকল্প নাই। বাংলাদেশে আশ্রয় নেওয়া ১২ লাখ রোহিঙ্গা শরনার্থীর জীবনযাপনের জন্য অর্থ বরাদ্দও কমে গেছে। এটি সমস্যাকে আরো সংকটময় করে তুলেছে।
তিনি রোহিঙ্গা সমস্যা সমাধানে সমর্থনের জন্য কানাডাকে ধন্যবাদ জানান।
প্রতিনিধি দলে অন্যদের মধ্যে ছিলেন সালমা জাহিদ এমপি ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক স্থায়ী কমিটির সদস্য সমীর জুবেরি।


