জাবিতে নতুন প্রক্টর নিয়োগ, দায়িত্ব ছাড়লেন রাশিদুল আলম

জাবিতে নতুন প্রক্টর নিয়োগ, দায়িত্ব ছাড়লেন রাশিদুল আলম
অধ্যাপক মো. জাকির হোসেন। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রক্টর পদ থেকে সরে দাঁড়িয়েছেন পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক এ. কে. এম. রাশিদুল আলম। তার পদত্যাগপত্র গ্রহণের পর দর্শন বিভাগের অধ্যাপক মো. জাকির হোসেনকে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর হিসেবে সাময়িক দায়িত্ব দেওয়া হয়েছে।

বুধবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমানের সই করা এক অফিস আদেশে এ নিয়োগের বিষয়টি জানানো হয়।

অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, অধ্যাপক রাশিদুল আলমের আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে প্রক্টরের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই আদেশে ২৯ জুলাই বিকাল থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অধ্যাপক মো. জাকির হোসেনকে সাময়িকভাবে প্রক্টরের দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়। দায়িত্ব পালনের ক্ষেত্রে তিনি বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধি-বিধান অনুসরণ করবেন এবং এ পদের প্রাপ্য সুযোগ-সুবিধা ভোগ করবেন।

দায়িত্ব হস্তান্তর ও গ্রহণের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে এ-সংক্রান্ত প্রত্যয়নপত্র রেজিস্ট্রার দপ্তরে জমা দেওয়ার জন্য বিদায়ী ও নবনিযুক্ত প্রক্টরকে নির্দেশনা দেওয়া হয়েছে।

সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রশাসনিক বিষয় নিয়ে প্রক্টরিয়াল কার্যক্রম আলোচনায় ছিল। এমন প্রেক্ষাপটে প্রক্টর পদে এ পরিবর্তন আনা হলো।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad