সাতক্ষীরা সীমান্তে সাড়ে ১০ লাখ টাকার ভারতীয় মোবাইলের যন্ত্রাংশ জব্দ

সাতক্ষীরা সীমান্তে সাড়ে ১০ লাখ টাকার ভারতীয় মোবাইলের যন্ত্রাংশ জব্দ
ছবি: সৌজন্যে
Advertisement
Advertisement

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে সাতক্ষীরা সীমান্ত থেকে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করা হয়েছে। সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার পদ্মশাখরা, সুলতানপুর ও ঝাঁউডাঙ্গা বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে সোমবার এসব মালামাল জব্দ করা হয়। জব্দকৃত মালামালের বাজার মূল্য ১০ লাখ ৫৩ হাজার টাকা।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পদ্মশাখরা বিওপির বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার পাকা রাস্তা নামক স্থান থেকে এবং সুলতানপুর বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার তালসারি নামক স্থান হতে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে।

এছাড়া, ঝাঁউডাঙ্গা ক্যাম্পের বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার কামার বাইশা নামক স্থান হতে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে।

জব্দকৃত ভারতীয় মালামালের সর্বমোট বাজার মূল্য ১০ লাখ ৫৩ হাজার টাকা। তবে, বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাচালানীরা মালামাল ফেলে পালিয়ে যাওয়ায় তারা তাদের আটক করতে সক্ষম হননি।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্ণেল কাজী আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেওয়া হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad