সাবেক স্ত্রীর মামলায় হিরো আলম গ্রেপ্তার

সাবেক স্ত্রীর মামলায় হিরো আলম গ্রেপ্তার
হিরো আলমকে গ্রেপ্তার করে আদালতে নিচ্ছে পুলিশ। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

সাবেক স্ত্রী রিয়ামনির মামলায় বহুল আলোচিত ইউটিউবার হিরো আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার বেলা আড়াইটার দিকে ঢাকার রামপুরায় হিরো আলমের ব্যক্তিগত প্রতিষ্ঠান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গত ২৩ জুন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের(সিএমএম) আদালতে হিরো আলমের বিরুদ্ধে হত্যাচেষ্টা, মারধর ও ভয়ভীতি দেখানোর মামলা করেন তার সাবেক স্ত্রী রিয়ামনি।

গত ১২ নভেম্বর সিএমএম আদালতের বিচারক ওয়াহিদুজ্জামান এই মামলায় হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

এই গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতেই হাতিরঝিল থানার পুলিশ শনিবার তাকে গ্রেপ্তার করে। মামলায় আহসান হাবিব সেলিম নামের আরও একজনকে আসামি করা হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad