প্রিন্সের নায়িকা তাসনিয়া ফারিণ

প্রিন্সের নায়িকা তাসনিয়া ফারিণ
'প্রিন্স' সিনেমার নায়িকা হিসেবে চুক্তিপত্রে স্বাক্ষর করছেন তাসনিয়া ফারিণ। ছবি: প্রযোজকের সৌজন্যে
Advertisement
Advertisement

টেলিভিশন নাটক ও ওটিটির জনপ্রিয় মুখ তাসনিয়া ফারিণ। তিনি একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে শাকিব খানকে উদ্দেশ্য করে বলেছিলেন, তিনি তার সঙ্গে অভিনয় করতে চান এবং এর জন্য অডিশন দিতেও রাজি। সবাই ভেবেছিলো অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে শাকিবের সঙ্গে তিনি মজা করে বলেছেন। তবে উত্তরে শাকিব বলেছিল, ফারিণের কোনো অডিশন লাগবে না। তিনি তাকে এমনিতেই নায়িকা করবেন।

শাকিব তার কথা রেখেছেন। তার আগামী বছরের ঈদুল ফিতরের সিনেমা ‘প্রিন্স: ওয়ান্স আপন অ্যা টাইমস ইন ঢাকা’-তে নায়িকা হিসেবে দেখা যাবে তাসনিয়া ফারিণকে। শনিবার (১৫ নভেম্বর) বিকেলে সিনেমাটির প্রযোজনা সংস্থা আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেছে টাইমস অব বাংলাদেশকে।

ক্রিয়েটিভ ল্যান্ডের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করছেন শিরিন সুলতানা। তিনি খবরটি নিশ্চিত করে টাইমস অব বাংলাদেশকে বলেন, ‘শুক্রবার (১৪ নভেম্বর) রাতে আমরা ফারিণকে চুক্তিবদ্ধ করিয়েছি। তিনি সিনেমাটির প্রধান একটি চরিত্রে অভিনয় করবেন।’

‘প্রিন্স’ সিনেমার চুক্তিপত্র হাতে প্রযোজক শিরিন সুলতানার সঙ্গে তাসনিয়া ফারিণ। ছবি: প্রযোজকের সৌজন্যে

শিরিন সুলতানা জানান, প্রিন্সে একাধিক নায়িকা থাকবে। গুঞ্জন রয়েছে পাকিস্তানি নায়িকা হানিয়া আমির সিনেমাটিতে অভিনয় করছেন। এ ব্যাপারে তিনি বলেন, ‘আমাদের সিনেমার একটা অংশের শুটিং ভারতে হবে। আমরা চাইলেও পাকিস্তানি শিল্পী নিয়ে কাজ করতে পারবো না। এ প্রজেক্টে হানিয়া থাকছেন না, এটা নিশ্চিত করতে পারি। তবে ভবিষ্যতে অন্য কোনো প্রজক্টে হয়তো দেখা যেতেও পারে।’

আরও পড়ুন

ডিসেম্বর থেকে বাংলাদেশ ও ভারতে সিনেমাটির শুটিং হবে। অন্য নায়িকা বাংলাদেশি নাকি ভারতীয় হবে— এ ব্যাপারে তিনি কিছুই বলতে চাননি।

গেল ২২ আগস্ট সিনেমাটির একটি পোস্টার প্রকাশিত হয়। যেখানে তারা সিনেমার নায়ক হিসেবে শাকিব খানের নাম আনুষ্ঠানিকভাবে জানান। বছর দুয়েক আগে শরীফুল রাজকে নিয়ে ‘ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’ ছবির ঘোষণা দিয়েছিলেন পরিচালক। তখন জানানো হয়েছিল, ছবিটি সন্ত্রাসী কালা জাহাঙ্গীরের জীবনীর ওপর নির্মিত হবে। যা সেসময় বেশ বিতর্কেরও জন্ম দেয়।

তবে এক অফিসিয়াল বিবৃতিতে প্রযোজনা সংস্থা বলছে, ‘আমরা যে সিনেমাটি নির্মাণের উদ্যোগ নিয়েছি, সেটি নির্দিষ্ট কোনো ব্যক্তির জীবনীনির্ভর নয়। গুলিস্তান টু গুলশান সব ধরনের দর্শকের উপভোগের কথা মাথায় রেখে আমরা লার্জার দ্যান লাইফ স্কেলে সিনেমাটি নির্মাণের উদ্যোগ নিয়েছি। এটি ৯০ দশকের ঢাকাকে কেন্দ্র করে একটি গল্প, যেখানে ক্রাইম, লাভ-অ্যাকশন-ইমোশন, ফ্যামিলি ড্রামা সবকিছুই থাকবে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad