দৃষ্টিপ্রতিবন্ধী সংস্থার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

দৃষ্টিপ্রতিবন্ধী সংস্থার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
শনিবার রাজধানীর বকশিবাজারে সংস্থার প্রধান কার্যালয়ে দৃষ্টিপ্রতিবন্ধী সংস্থার বার্ষিক সাধারণ সভা। ছবি: টাইমস
Advertisement
Advertisement

জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার বার্ষিক সাধারণ সভা ও দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে রাজধানীর বকশিবাজারে সংস্থার প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন মাধব চন্দ্র সরকার এবং সঞ্চালনা করেন সংস্থার মহাসচিব মো. আইয়ুব আলী হাওলাদার।

অনুষ্ঠানে প্রধান ছিলেন ঢাকা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খোরশেদ মিয়া আলম। বিশেষ অতিথি ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও টাইমস অব বাংলাদেশের উপদেষ্টা সম্পাদক ইলিয়াস খান, বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট এম মাসুদ রানা এবং ঢাকা লেডিস ক্লাবের সমাজকল্যাণ সম্পাদক রাফেয়া আবেদিন।

প্রধান অতিথি অ্যাডভোকেট খোরশেদ মিয়া আলম বলেন, দৃষ্টিপ্রতিবন্ধীরা এমপি–মন্ত্রী হওয়ার স্বপ্ন দেখেন না, তারা পরিবার ও সন্তানদের নিয়ে শান্তিতে থাকতে চায়। তিনি দৃষ্টিপ্রতিবন্ধীদের সহযোগিতায় সব সময় পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন এবং সংস্থার ফান্ডে এক লাখ টাকা দেন।

আরও পড়ুন

এ সময় ইলিয়াস খান বলেন, প্রতিবন্ধীরা সব সময়ই অবহেলিত। তাদের ভাতা ৯০০ টাকা হওয়া উচিত নয়, হওয়া উচিত ২০ হাজার টাকা। তিনি সরকারের প্রতি আহ্বান জানান, বিষয়টি বিবেচনায় নিয়ে দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য সম্মানজনক ভাতার ব্যবস্থা করার।

সভায় ৬০০ দৃষ্টিপ্রতিবন্ধী ও অসহায় পরিবারকে এককালীন আর্থিক অনুদান, পুনর্বাসনের জন্য সেলাই মেশিন, বয়স্ক ভাতা, চিকিৎসা সহায়তা, সন্তানদের বিবাহ ও ক্ষুদ্র ব্যবসার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়।

এ সময় মহাসচিব মো আইউব আলী হাওলাদার ২০২৫–২৬ অর্থবছরে সংস্থার পরিচালিত কার্যক্রম তুলে ধরেন। তিনি বলেন, জাতীয় দৃষ্টিপ্রতিবন্ধী সংস্থা সার্বক্ষণিকভাবে দৃষ্টিপ্রতিবন্ধীদের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও এ সহায়তা অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে সংস্থার কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্য এবং ঢাকা মহানগরসহ বিভিন্ন জেলা থেকে আগত দৃষ্টিপ্রতিবন্ধী কাউন্সিলররা উপস্থিত ছিলেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad